রিল পোস্ট করেই আত্মহত্যা! ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

হিন্দি টেলিভিশন জগতের একজন অন্যতম নক্ষত্র ছিলেন সঞ্চিতা উগল। ২২ বছর বয়সী এই অভিনেত্রী টেলিভিশন থেকে সিনেমা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন কুমকুম ভাগ্য ধারাবাহিকে অভিনয় করে। কিন্তু আচমকাই সঞ্চিতার মৃত্যুর খবর শুনে স্তব্ধ গোটা বলিউড।

Updated on: Jun 15, 2026, 15:05:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হিন্দি টেলিভিশন জগতের একজন অন্যতম নক্ষত্র ছিলেন সঞ্চিতা উগল। ২২ বছর বয়সী এই অভিনেত্রী টেলিভিশন থেকে সিনেমা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে। কিন্তু আচমকাই সঞ্চিতার মৃত্যুর খবর শুনে স্তব্ধ গোটা বলিউড।

‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতার মৃত্যু ঘিরে রহস্য
‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতার মৃত্যু ঘিরে রহস্য

মহারাষ্ট্রের পালঘর জেলায় নিজের বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যে সাতটায় নিজের বাড়িতে একা ছিলেন তিনি। সেই সময় বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন অভিনেত্রী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। তবে ঘটনার ফলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

ইতিমধ্যেই মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় কারও দিকে সন্দেহের আঙুল তোলেন নি অভিনেত্রীর বাবা। তবে পুলিশ এই ঘটনাকে আকস্মিক মৃত্যুর মামলা হিসেবে রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সঞ্চিতার মৃত্যুর পেছনে ঠিক কোন কারণ রয়েছে তা জানা না গেলেও এইটুকু জানা গিয়েছে, মৃত্যুর ঠিক আগে পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। এমনকি মৃত্যুর কিছুক্ষণ আগে একটি রিল পর্যন্ত পোস্ট করেছিলেন তিনি, যেখানে বেশ খোশমেজাজেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপরেই সঞ্চিতার আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে যায় সকলে।

আরও পড়ুন: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

সঞ্চিতা প্রসঙ্গে

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিকে সুকুন চরিত্রে অভিনয় করে খুব সম্প্রতি সকলের নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমায় তারাবাই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সঞ্চিতাকে। এছাড়াও একাধিক হিন্দি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের একটি আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন সঞ্চিতা।