...
...
Next Story

কঙ্গনার পুরনো রাখির বিজ্ঞাপনের ছবি প্রকাশ্যে আনলেন কুনিকা, নিলেন কৃতির পক্ষ

গত এক সপ্তাহ ধরে একটি রাখি উৎসবের বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একটি গহনার বিজ্ঞাপনে, যেটি রাখি উৎসব উপলক্ষে তৈরি করা হয় সেই বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তোলপাড় হয় নেটপাড়া। এই বিষয়টি যিনি সবার আগে সামনে নিয়ে আসেন তিনি হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

Published on: Aug 28, 2026, 17:28:23 IST
Advertisement

গত এক সপ্তাহ ধরে একটি রাখি উৎসবের বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একটি গহনার বিজ্ঞাপনে, যেটি রাখি উৎসব উপলক্ষে তৈরি করা হয় সেই বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তোলপাড় হয় নেটপাড়া। এই বিষয়টি যিনি সবার আগে সামনে নিয়ে আসেন তিনি হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনার পুরনো রাখির বিজ্ঞাপনের ছবি প্রকাশ্যে আনলেন কুনিকা
কঙ্গনার পুরনো রাখির বিজ্ঞাপনের ছবি প্রকাশ্যে আনলেন কুনিকা

কঙ্গনার বক্তব্যের পরেই এই বিজ্ঞাপনটি সকলের নজরে আসে এবং কৃতিকে নিয়ে চলতে থাকে সমালোচনা। এবার কৃতি স্যাননের পক্ষ হয়ে কথা বললেন অভিনেত্রী কুনিকা সদানন্দ। যে কঙ্গনা কৃতি এবং ব্যান্ডের তীব্র সমালোচনা করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই কঙ্গনা নিজেই এমনই একটি পোশাক পরেছিলেন রাখির বিজ্ঞাপনে।

আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

কুনিকা X হ্যান্ডেলে কঙ্গনার স্ট্র্যাপলেস গাউন পরা একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় যেটা কিনা কিছু বছর আগেকার রাখি উৎসব উপলক্ষে তৈরি করা বিজ্ঞাপন। এই ছবিটি প্রকাশ্যে নিয়ে এসে অভিনেত্রী কঙ্গনাকে কটাক্ষ করে ক্যাপশন লেখেন, ‘আমার কুকুর কুকুর আর তোমার কুকুর টমি???’

বিজ্ঞাপনটি মূলত একটি গয়নার ব্র্যান্ডের। কিন্তু যেহেতু সামনে রাখি উৎসব তাই রাখিকে কেন্দ্র করেই এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনে কৃতি স্যাননকে একটি ব্রালেট ধরনের ফিনফিনে জ্যাকেট এবং স্কার্ট পরে থাকতে দেখা যায়। এমন একটি পোশাক রাখি উৎসবের জন্য কতটা যথাযথ তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

কৃতির মন্তব্য

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, উৎসবের আসল মর্ম পোশাকে নয়, বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ কতটা সেটা নির্ধারণ করে। রাখি বন্ধন হলো সুরক্ষার এক বন্ধন। আমি আর আমার বোন একে অপরকে রাখি বাঁধি। তাই জানি একজন ভাই যেমন একে অপরকে রক্ষা করে তেমন আমরাও করি। আমরা একে অপরের সুখ এবং দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। আর এই প্রার্থনা এবং ভালোবাসার মধ্যে কুকুররাও থাকে। সর্বোপরি তারাও পরিবারের অংশ হয়। এছাড়া নারীদের কী পরতে হবে, সেটা কবে বলা বন্ধ হবে? সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনের পরিবর্তন ঘটেছে কিন্তু নারীদের প্রতি শ্রদ্ধা এখনো তাদের পোশাক দিয়েই মাপা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks