...
...
Next Story

শাশুড়ির কথার অমান্য করল কুসুম, এবার তাকে কী শাস্তি দেবে ইন্দ্রানী?

আগামী ১৭ অগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার পালন হবে ধুমধাম করে। এই বিশেষ দিনে স্বামীর কল্যাণ কামনায় মহাদেবের পুজোয় নিজেকে নিয়োজিত করবেন স্ত্রীরা। শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করা হচ্ছে ধারাবাহিকের পর্দাতেও। স্বামী আয়ুশের জন্য মঙ্গল কামনায় শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত রাখার সিদ্ধান্ত নিয়েছে কুসুম।

Published on: Aug 15, 2026, 15:33:20 IST
Advertisement

আগামী ১৭ অগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার পালন হবে ধুমধাম করে। এই বিশেষ দিনে স্বামীর কল্যাণ কামনায় মহাদেবের পুজোয় নিজেকে নিয়োজিত করবেন স্ত্রীরা। শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করা হচ্ছে ধারাবাহিকের পর্দাতেও। স্বামী আয়ুশের জন্য মঙ্গল কামনায় শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত রাখার সিদ্ধান্ত নিয়েছে কুসুম।

শাশুড়ির কথার অমান্য করল কুসুম, এবার তাকে কী শাস্তি দেবে ইন্দ্রানী?
শাশুড়ির কথার অমান্য করল কুসুম, এবার তাকে কী শাস্তি দেবে ইন্দ্রানী?

কুসুম ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, কুসুমকে বাড়ির সকলে মেনে নিলেও ইন্দ্রানী কিছুতেই মেনে নিতে পারেনি। ইন্দ্রানী কুসুমকে ১৫ দিন সময় দিয়েছে আয়ুষের জীবন থেকে চলে যেতে। স্বামীর থেকে সে কথা লুকিয়ে গিয়েছে কুসুম। তবে দেবী মায়ের কথা রাখতে সে ১৫ দিনের মধ্যেই স্বামীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

কিন্তু এসবের মধ্যেই শ্রাবণ মাসের শেষ সোমবার করার সিদ্ধান্ত নেয় কুসুম। স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত পালন করবে সে। কিন্তু ইন্দ্রানী কুসুমকে সাবধান করে দেয় যাতে সে কিছুতেই মন্দিরে না যায়। একদিকে শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করার সিদ্ধান্ত নেওয়া আর অন্যদিকে দেবী মায়ের নিষেধাজ্ঞা, কোন দিকে কুসুম যাবে বুঝতে পারে না।

আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

ইন্দ্রানীর আগমনে কুসুম ভীষণভাবে চমকে যায়। কিন্তু সে তো দেবী মায়ের আদেশ পালন করেছে, মন্দিরে সেটা ঢোকেনি। কিন্তু তাও ইন্দ্রানী কেন রেগে গেল? ইন্দ্রানীর এই রাগ কিভাবে সামলাবে কুসুম? ইন্দ্রানী আর কুসুমের মধ্যে কি দূরত্ব আরো কিছুটা বেড়ে গেল?

শ্রাবণ মাসের ধুন্ধুমার এই দুই দিন দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ১৭ এবং ১৮ অগস্ট। কুসুম ধারাবাহিক সম্প্রচারিত হয় সন্ধ্যে ছটায়।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks