...
...
Next Story

দেবলীনার ফাঁদে পা দিল ঈশান, কোন বিপদ ঘনিয়ে এলো কুসুমের জীবনে?

কুসুম ধারাবাহিকে এই মুহূর্তে কুসুমের জীবন একটা অদ্ভুত দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। ইন্দ্রানীর কথা মানতে গিয়ে সে নিজের স্বামীর থেকে এখন অনেকটাই সরে গিয়েছে কিন্তু বাড়ি থেকে কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারছে না কুসম।

Published on: Sep 26, 2026, 18:32:28 IST
Advertisement

কুসুম ধারাবাহিকে এই মুহূর্তে কুসুমের জীবন একটা অদ্ভুত দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। ইন্দ্রানীর কথা মানতে গিয়ে সে নিজের স্বামীর থেকে এখন অনেকটাই সরে গিয়েছে কিন্তু বাড়ি থেকে কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারছে না কুসম। কুসুম জানে ইন্দ্রানীর পরিবারের উপর এখনও অনেক বিপদ ঘনিয়া আসা বাকি তাই সে কিছুতেই নিজেকে নিজের শ্বশুরবাড়ি থেকে সরিয়ে নিতে চায় না।

কোন বিপদ ঘনিয়ে এলো কুসুমের জীবনে?
কোন বিপদ ঘনিয়ে এলো কুসুমের জীবনে?

কিন্তু এসবের মধ্যেই এবার দেবলীনা আর পাতা ফাঁদে পা দিয়ে দেবে ঈশান। কুসুমের স্বামী অর্থাৎ আয়ুষ ইতিমধ্যেই স্ত্রীকে ডিভোর্সের কাগজ হাতে ধরিয়ে দিয়েছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে সেই সব কথা দেওরকে বলে দেয় কুসুম। ঈশান বুঝতে পারে, কুসুমের জীবনে এই সর্বনাশ ডেকে নিয়ে এসেছে দেবলীনা।

আরও পড়ুন: আসছে বছর আবার হবে! নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ

কুসুম এবং নিজের ভাইকে বাঁচাতে তাই এবার বন্দুক হাতে দেবলীনা দমন করতে বেরিয়ে যায় ঈশান। সে দেবলীনাকে মারতে উদ্যত হয় কিন্তু ঠিক তখনই সেখানে পৌঁছে যায় কুসুম আর আয়ুশ। দেবলীনাকে গুলি করতে গিয়ে চোখ বন্ধ করে ঈশান, ফলে তার লক্ষ্যভ্রষ্ট হয়। ঈশানের বন্দুক থেকে ছোড়া গুলি গিয়ে পড়ে আয়ুষের শরীরে।

আরও পড়ুন: মায়ের জিভ চুরির পেছনে রয়েছে কে? রাজবাড়িতে খুনের নেপথ্যে লুকিয়ে এক ইতিহাস

আগামী দিনে এই গল্পের মোড় কোন দিকে যাবে? কুসুম কি চিরদিনের মতো নিজের স্বামীকে হারিয়ে ফেলবে? ঈশান কি পারবে স্বামীকে বাঁচাতে? ইন্দ্রানী ছেলের এই অবস্থা দেখে কি করবে? এই সবকিছু উত্তর পাওয়া যাবে ২৮ এবং ২৯ সেপ্টেম্বর কুসুম ধারাবাহিকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks