...
...
Next Story

Kusum: আয়ুষ্মানের সঙ্গে কুসুমকে দেখে রেগে কাই বাবা, রাগের মাথায় নেবে কোন চরম সিদ্ধান্ত?

Kusum: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক ‘কুসুম’। এই মুহূর্তে বেশ টানটান পর্ব চলছে ধারাবাহিকের গল্পে। এই মুহূর্তে বলবে দেখানো হচ্ছে আয়ুষ্মানের সঙ্গে নিজেকে পুরোপুরি ভালোবাসায় জড়িয়ে ফেলেছে কুসুম। যদিও এই ভালোবাসার কথা বাড়ির কেউ জানে না।

Published on: May 15, 2026, 17:50:55 IST
Advertisement

Kusum: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক ‘কুসুম’। এই মুহূর্তে বেশ টানটান পর্ব চলছে ধারাবাহিকের গল্পে। এই মুহূর্তে সিরিয়ালে দেখানো হচ্ছে আয়ুষ্মানের সঙ্গে নিজেকে পুরোপুরি ভালোবাসায় জড়িয়ে ফেলেছে কুসুম। যদিও এই ভালোবাসার কথা বাড়ির কেউ জানে না।

আয়ুষ্মানের সঙ্গে কুসুমকে দেখে রেগে কাই বাবা
আয়ুষ্মানের সঙ্গে কুসুমকে দেখে রেগে কাই বাবা

কিন্তু এর মধ্যেই আয়ুষ্মানের সঙ্গে কুসুমকে দেখে ভীষণভাবে রেগে যায় কুসুমের বাবা কারণ এর আগেও সেই বারবার কুসুমকে সাবধান করেছিল কিন্তু মেয়ে শোনেনি। কিন্তু মেয়ের অবাধ্যতা এবার একেবারেই মেনে নিতে পারেনি বাবা আর তাই রাগের মাথায় সে নিয়ে নিল এমন একটি চরম সিদ্ধান্ত যা ঘুরিয়ে দিতে পারে গল্পের মোড়।

আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?

ধারাবাহিকের নতুন প্রোময় দেখতে পাওয়া যাচ্ছে কুসুম আর আয়ুষ্মানকে একসঙ্গে দেখে ভীষণভাবে রেগে গিয়েছে কুসুমের বাবা। দেবীমাকে কোনওভাবেই কষ্ট দেওয়া যাবে না তাই নিজের মেয়েকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এরপরই দেখতে পাওয়া যায় কুসুম বাবাকে বলছে তার খুব খিদে পেয়েছে।

আরও পড়ুন: ‘ধুরন্ধর’ বলে কটাক্ষ, জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?

এদিকে দেখতে পাওয়া যায় পায়েস খাওয়ার পরেই মাথা ঘুরতে শুরু করে দেয় কুসুমের। পরক্ষণেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তাহলে কি বাবার হাতে মৃত্যু হবে কুসুমের? আয়ুষ্মান কি পারবে কুসুমকে বাঁচাতে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেখতে পাওয়া যাবে আগামী পর্বে।

হাই ভোল্টেজ দুই দিনের এই পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে, আগামী ১৮ থেকে ১৯ মেয়ে শুধুমাত্র জি বাংলার পর্দায় ঠিক সন্ধে সাতটায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks