...
...
Next Story

প্রেম দিবসে মেঘার নতুন চক্রান্তের শিকার কুসুম, আয়ুষকে কী ভুল বুঝবে ইন্দ্রানী?

ভালোবাসার ছোঁয়া লেগেছে ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র। কিন্তু কোথাও কোথাও এই ভালোবাসা এমন কিছু সমস্যাও নিয়ে আসছে যা কল্পনাতীত। তেমনি ভালোবাসার মরশুমে একটি চক্রান্তের শিকার হতে হল কুসুমকে। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের গল্পে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আসতে চলেছে গল্পের নতুন মোড়।

Published on: Feb 13, 2026, 15:26:41 IST
Advertisement

ভালোবাসার ছোঁয়া লেগেছে ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র। কিন্তু কোথাও কোথাও এই ভালোবাসা এমন কিছু সমস্যাও নিয়ে আসছে যা কল্পনাতীত। তেমনি ভালোবাসার মরশুমে একটি চক্রান্তের শিকার হতে হল কুসুমকে। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের গল্পে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আসতে চলেছে গল্পের নতুন মোড়।

প্রেম দিবসে মেঘার নতুন চক্রান্তের শিকার কুসুম
প্রেম দিবসে মেঘার নতুন চক্রান্তের শিকার কুসুম

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে, আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরেছে আয়ুষ। আয়ুষের ঘর আগে থেকেই বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে রাখে মেঘা। কিন্তু এর পেছনে রয়েছে অন্য একটা চক্রান্ত।

আরও পড়ুন: আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’, শাস্তি দিতে পারবে দোষীকে?

আয়ুষ বাড়ি ফিরতেই তাকে অবিন্যস্ত অবস্থায় দেখতে পায় কুসুম। যে কোনওদিন নেশার জিনিসকে হাত লাগায় না, সে কেন হঠাৎ করে এইভাবে বাড়ি ফিরল তা দেখে অবাক হয়ে যায় কুসুম।

আয়ুষ ঘরে ঢুকতে পারছে না দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে যায় কুসুম। কুসুম ধীরে ধীরে তাকে ঘরে নিয়ে আসে। কিন্তু ঘরে ঢুকতেই পড়ে যায় তারা দুজনেই। খাটে পড়ে যেতেই ওপর থেকে ফুল ঝরে পড়ে তাদের ওপর। ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকে মেঘা যা খেয়াল করে না কুসুম আয়ুষ দুজনেই।

এরপরেই মেঘা বলে, এই কথাটা তো ইন্দ্রানী ম্যাডামকে জানাতেই হবে। তারপরেই নেপথ্যে ভেসে আসে ইন্দ্রানী গাঙ্গুলীর গলা যে বলছে, তোমাকে আমার সন্তান ভাববে আমার ঘেন্না করছে আয়ুষ। বোঝাই যাচ্ছে মেঘার জালে সম্পূর্ণ ফেঁসে গিয়েছে কুসুম ও আয়ুষ দুজনেই।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার, মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি

আগামী পর্বে সম্ভবত দেখা যাবে ইন্দ্রানী গাঙ্গুলী মেঘাকে কতটা বিশ্বাস করে। মেঘার চক্রান্তের শিকার কি ইন্দ্রানী নিজেও হয়ে যাবে? নাকি সে বুঝতে পারবে মেঘার চালাকি?

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks