...
...
Next Story

দুর্ঘটনার কবলে ঝাঁপির মেয়ে, রক্তের টানেই কি ফিরবে উৎসবে স্মৃতি?

দীপকে হারিয়ে এখন একমাত্র কন্যা সন্তানকে বুকে নিয়ে বাঁচার চেষ্টা করছে ঝাঁপি। কিন্তু এর মধ্যেও তার জীবনে নেমে এলো আরও একটি বড় ঝড়। ঝাঁপির একমাত্র মেয়ে তিন্নি দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে দৌড়ে হাসপাতালে যায় ঝাঁপি।

Published on: Jul 28, 2026, 15:00:54 IST
Advertisement

দীপকে হারিয়ে এখন একমাত্র কন্যা সন্তানকে বুকে নিয়ে বাঁচার চেষ্টা করছে ঝাঁপি। কিন্তু এর মধ্যেও তার জীবনে নেমে এলো আরও একটি বড় ঝড়। ঝাঁপির একমাত্র মেয়ে তিন্নি দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে দৌড়ে হাসপাতালে যায় ঝাঁপি।

রক্তের টানেই কি ফিরবে উৎসবে স্মৃতি?
রক্তের টানেই কি ফিরবে উৎসবে স্মৃতি?

হাসপাতালে গিয়েছে দেখতে পায় তার একমাত্র মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি করবে বুঝতে পারে না ঝাঁপি। মেয়ের জন্য প্রচুর রক্ত দরকার এদিকে কারও সঙ্গেই রক্তের স্যাম্পেল ম্যাচ করছে না। ঠিক সেই সময় সেখানে আসে উৎসব।

আরও পড়ুন: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো

উৎসব ডাক্তারকে বলে সে ঝাঁপির মেয়েকে রক্ত দেবে। কিন্তু ঝাঁপি সাহায্য নিতে অস্বীকার করে। ঠিক তখনই উৎসব রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু উৎসবের হাত চেপে ধরে তিন্নি। তিন্নির এই ডাক একেবারে অস্বীকার করতে পারে না উৎসব, না চাইতেও চুপ করে যায় ঝাঁপিও।

ঝাঁপি আর উৎসবের কি এই ভাবেই আগামী দিনে মিল হবে? সত্যি কি উৎসব দীপ? নাকি সম্পূর্ণ অন্য একজন মানুষ? সে কি সত্যি সবকিছু ভুলে গিয়েছে নাকি? এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে? একটা ভেঙে যাওয়া পরিবার কি আগামী দিনে এই ভাবেই জোড়া লাগবে?

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে বিকেল পাঁচটায়। ‘তিলোত্তমা’ ধারাবাহিকটি আসার পর এই ধারাবাহিকের স্লট বদলে যায়। তবে দীপ আর ঝাঁপির ভালোবাসা আবার দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান হবে কিনা তা দেখার জন্য আগামী ৩০ জুলাই থেকে ৩ আগস্ট চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

কিছুদিন আগেই ধারাবাহিকে যোগ দিয়েছেন ইন্দ্রজিৎ মজুমদার। তিনি এই ধারাবাহিকে পাপ্পু নামের একটি নেতিবাচক চরিত্র ধরা দিয়েছেন। এবার এই ধারাবাহিকেই একেবারে শান্তশিষ্ট চরিত্র ধরা দিতে চলেছেন অরুনাভ দে।

আরও পড়ুন: এবার দেবের মুখোমুখি উত্তম কুমার! ‘দাদাগিরি’তে আসছে নতুন চমক

এই ধারাবাহিকের গল্প যেমন স্পেশাল ঠিক তেমনভাবেই স্পেশাল গল্পের প্রধান দুটি চরিত্রের ব্যক্তিগত জীবন। কিছু মাস আগেই সৌরভ এবং শুভস্মিতা বাগদান পর্ব সেরেছেন। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। খুব সম্ভবত ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হলে তবেই চার হাত এক হবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks