৫১ বছর বয়সী সুস্মিতা সেন দুই সন্তানের মা হলেও তিনি অবিবাহিত। দুই কন্যা সন্তানকে দত্তক নিয়ে তিনি পরম স্নেহে মানুষ করে চলেছেন। কিন্তু জীবনে একাধিকবার প্রেম এলেও সেই ভালোবাসা বিয়ের মন্ডপ অব্দি পৌঁছায়নি। সুস্মিতার বন্ধুদের তালিকা রয়েছে ললিত মোদির নাম, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি ভাইরাল হতেই ললিত মোদির সঙ্গে সুস্মিতার ভালোবাসার গুঞ্জন ছড়ায় সর্বত্র।

শুধু ভালোবাসার সম্পর্ক নয়, অনেকেই ভেবেছিলেন যে সুস্মিতা হয়তো অবশেষে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু কিছু মাস বেরোতে না পেরেতেই সম্পর্কে ছেদ পড়ে। তবে প্রাক্তন বান্ধবীর প্রশংসায় আজও পঞ্চমুখ ললিত মোদি। সুস্মিতাকে নিয়ে যে গোল্ড ডিগার অপবাদ উঠেছিল, সেই মন্তব্যেরও করা প্রতিবাদ করেছিলেন ললিত মোদি।
আরও পড়ুন: মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি
সেই সময় একটি সাক্ষাৎকারে সুস্মিতাকে নিয়ে ললিত মোদি বলেছিলেন, ‘সুস্মিতা স্বাবলম্বী তাই উনি কারও উপর নির্ভরশীল নন। ওঁর নিজের কাছেই যে পরিমাণ হীরে আছে তাতে অন্য কারও সম্পত্তির দিকে ওঁকে নজর দিতে হবে না। আমি সুস্মিতার জন্য একটা টাকাও কোনওদিন খরচ করিনি বরং ও আমার জন্য খরচ করেছে। আমার তো মনে হয়েছিল আমি ওঁর ভাড়া করা প্রেমিক। আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল ও। এমন মানুষ অন্য কারো থেকে কিছু পাওয়ার আশা করে না।’
সুস্মিতার জন্মদিনে ললিত মোদি আবার প্রাক্তন বান্ধবীকে ভরালেন ভালোবাসায়। বহুদিনের পুরনো একটি ছবি পোস্ট করতে দেখা যায় প্রাক্তন আইপিএল কর্তাকে, যেখানে সাদাকালো ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি পোস্ট করে ললিত লেখেন, ‘তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার প্রিয় বান্ধবী।’
{{/usCountry}}সুস্মিতার জন্মদিনে ললিত মোদি আবার প্রাক্তন বান্ধবীকে ভরালেন ভালোবাসায়। বহুদিনের পুরনো একটি ছবি পোস্ট করতে দেখা যায় প্রাক্তন আইপিএল কর্তাকে, যেখানে সাদাকালো ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি পোস্ট করে ললিত লেখেন, ‘তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার প্রিয় বান্ধবী।’
{{/usCountry}}আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা
প্রসঙ্গত, খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রথমে বিশ্ব সুন্দরী এবং তারপর বলিউডে একের পর এক ছবি, সুস্মিতার স্বপ্নের যাত্রা বারবার প্রমাণ করে যে প্রতিভা থাকলে সব কিছু সম্ভব। তবে তাঁর প্রতিভার থেকেও মানুষ তাঁকে আরো বেশি পছন্দ করেন তাঁর মিষ্টি স্বভাবের জন্য। আজ পর্যন্ত কোনও সহকর্মী বা অন্য কাউকে ছোট করে কথা বলতে শোনা যায়নি সুস্মিতা সেনকে।