...
...
Next Story

'কৈকেয়ী না থাকলে রামায়ণ সম্ভব হত না', লারা দত্ত

রামায়ণ মহাকাব্যে রামের ১৪ বছরের বনবাসে যাওয়ার পেছনে যার সব থেকে বড় হাত ছিল তিনি হলেন কৈকেয়ী। রানীর কথা মানতে গিয়েই ছেলেকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিলেন রাজা দশরথ।

Published on: Nov 17, 2026, 18:05:37 IST
Advertisement

রামায়ণ মহাকাব্যে রামের ১৪ বছরের বনবাসে যাওয়ার পেছনে যার সব থেকে বড় হাত ছিল তিনি হলেন কৈকেয়ী। রানীর কথা মানতে গিয়েই ছেলেকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিলেন রাজা দশরথ। এই চরিত্রেই অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন লারা দত্ত। কিন্তু অভিনেত্রী মনে করেন, চরিত্রটি মানুষের ধারণার বাইরে অনেক বেশি জটিল।

'কৈকেয়ী না থাকলে রামায়ণ সম্ভব হত না', লারা দত্ত
'কৈকেয়ী না থাকলে রামায়ণ সম্ভব হত না', লারা দত্ত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে লারা দত্ত নিজের অভিনীত এই চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘কৈকেয়ী যুদ্ধক্ষেত্রে রাজা দশরথকে রক্ষা করেছিলেন এবং তার বদলে রাজা তাঁকে দুটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৈকেয়ীর পিতা কন্যার সঙ্গে দশরথের বিবাহে অনিচ্ছা প্রকাশ করেছিলেন কারণ তিনি চাননি তাঁর মেয়ে দশরথের তৃতীয় রাণী হোক। তাই সেই সময় দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৈকেয়ীর পুত্র জ্যেষ্ঠ হোক অথবা না হোক তিনি অযোধ্যার সিংহাসনের উত্তরাধিকারী হবেন।’

আরও পড়ুন: কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়, নেপথ্যে কোন কারণ?

লারা বলেন, ‘কৈকেয়ী একজন মা এবং তিনি তার ছেলের জন্মগত অধিকার নেওয়ার জন্য সমস্ত চেষ্টা করেছিলেন। অযোধ্যার মতো বিশাল রাজ্যে যেখানে এত ষড়যন্ত্র আর রাজসভার রাজনীতি চলছিল সেখানে যদি তিনি ছেলের জন্য লড়াই না করতেন তাহলে ছেলেটি তার জন্মের সময় পাওয়া প্রতিশ্রুতি হারিয়ে ফেলত। এমন একটি চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা ভীষণ জটিল। এই চরিত্র কি সবসময় ক্ষন নায়িকা হিসেবেই দেখানো হয়েছে কিন্তু আপনি যদি ব্যাপারটা গভীরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গোটা রামায়ণের পেছনে একমাত্র ছিলেন এই কৈকেয়ী।’

লারা আরও বলেন, ‘কৈকেয়ী ছাড়া রামায়ণ সম্ভব হতো না। কৈকেয়ী না থাকলে রাম অযোধ্যার রাজা হতেন এবং অন্য রাজার মতোই শাসন করতেন আর সেটাই হত একটা ইতিহাস। পরবর্তী ঘটনাগুলো ঘটতো না আর রামায়ণ রচনাও হতো না কোনদিন।’

রামায়ণ সম্পর্কে

নীতেশ তিওয়ারি পরিচালিত, রামায়ণ হলো হিন্দু মহাকাব্যের একটি দুই পর্বের চলচ্চিত্র রূপান্তর। প্রথম পর্বটি, যা ৫ নভেম্বর, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়, এতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করেছেন। নমিত মালহোত্রা প্রযোজিত এই চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অস্কার বিজয়ী সুরকার হান্স জিমার এবং এ আর রহমান। দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks