‘রামায়ণ’ ছবি তৈরীর নেপথ্যে কি কি ঘটনা ঘটেছিল, সেটা এতদিন সকলের থেকে আড়াল করে রেখেছিলেন পরিচালক। কিন্তু ছবি মুক্তির পর এবং ছবির সফলতার পর এবার ধীরে ধীরে সেই অজানা গল্প প্রকাশ্যে আসছে সকলের। সম্প্রতি লারা দত্ত একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে শুটিং করার সময় এমন একটি ঘটনা ঘটে যে কব্জিটা প্রায় বাদ পড়ে যাচ্ছিল তাঁর।

কী ঘটেছিল?
ইনস্ট্রাগ্রামে লারা বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি ধীরে ধীরে কৈকেয়ীর সাজে সেজে উঠছেন। ছবিতে অভিনেত্রীকে জমকালো পোশাক এবং ভারী গয়না পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে দেখতে পাওয়া যায় মেকআপ এবং কস্টিউম টিম নিজেদের কাজ করছেন।
আরও পড়ুন: 'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?
তবে এই ভিডিও এবং ছবিতে বিশেষ একটি ক্লিপিং সকলের নজর কেড়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীদের হাতের ওপর চালানো হচ্ছে করাত! ভিডিওতে স্পষ্ট, ব্রেসলেট জাতীয় কিছু কব্জিতে আটকে যাওয়ায় সেটি রীতিমতো করাত দিয়ে কেটে বের করে আনতে হয়েছে।
পরের ভিডিওটি দেখলেও বোঝা যাচ্ছে যে মেকআপ রুমের মধ্যে তখন চলছে হুলস্থুল কান্ড। সকলেই ভীষণ চিন্তিত যে সঠিকভাবে ব্রেসলেটটি হাত থেকে বেরিয়ে আনা যাবে কিনা। কব্জির ওপর একটি বড় টাওয়েল রেখে তার ওপর করাত দিয়ে ধীরে ধীরে কাটা হচ্ছে ব্রেসলেট।
{{/usCountry}}পরের ভিডিওটি দেখলেও বোঝা যাচ্ছে যে মেকআপ রুমের মধ্যে তখন চলছে হুলস্থুল কান্ড। সকলেই ভীষণ চিন্তিত যে সঠিকভাবে ব্রেসলেটটি হাত থেকে বেরিয়ে আনা যাবে কিনা। কব্জির ওপর একটি বড় টাওয়েল রেখে তার ওপর করাত দিয়ে ধীরে ধীরে কাটা হচ্ছে ব্রেসলেট।
{{/usCountry}}আরও পড়ুন: 'কিছুই ঘটেনি সেটে', নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের
ছবি পোস্ট করে লারা লেখেন, কৈকেয়ী হয়ে ওঠার জন্য পর্দার আড়ালে অনেক কিছু ঘটে! যার মধ্যে কব্জি প্রায় কেটে ফেলার মত পরিস্থিতিও রয়েছে। প্রসঙ্গত, সিনেমা মুক্তি পাওয়ার পর লারা দত্তর সাজ পোশাক নিয়ে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই দ্বাপর যুগে শিফন শাড়ি পরিহিত কৈকেয়ীকে দেখে প্রশ্ন তুলেছিলেন যে সেই সময় এমন সাজে সেজে উঠতেন না রানীরা।
এই বিতর্কের জবাবে অভিনেত্রী সম্পতি নিউজ ১৮- কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা কেন নির্দিষ্ট ধরনের পোশাক বেছে নিয়েছিলাম এবং সেগুলিকে কেন চিত্রিত করা হয়েছিল তার কারণ আমরা জানি। যেখানে এত বড় মাপের সিনেমা সকলের সামনে তুলে ধরা হচ্ছে সেখান, সেখানে এই ছোটখাটো বিষয় নিয়ে খুব ধরা হচ্ছে।