Serial Update:মারা যায়নি, লক্ষ্মী ঝাঁপিতে ফিরল দীপ! ভুলেছে ঝাঁপিকে, না কি এর পিছনেও আছে কারণ?

লক্ষ্মী ঝাঁপিতে দীপের মৃত্যুর ইঙ্গিত মিলেছিল। তবে তার দেহের কোনো খোঁজ মেলেনি। এবার দীপকে নতুন লুকে পেয়েই উত্তেজিত দর্শকরা। 

Published on: Jul 25, 2026, 16:07:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইতিমধ্যেই গল্পে বেশ বড় মোড় নিয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক। এরইমধ্যে দেখানো হয়েছিল গুলি লাগার পর ব্রিজ থেকে পড়ে যায় দীপ। অনেক খুঁজেও তাকে না পেয়েই ঝাঁপি ধরেই নেয়, মারা গিয়েছে সে। আপাতত মেয়েই তাঁর জীবন। তার বেঁচে থাকার রসদ। তবে এটা জানা যে, ধারাবাহিকের নায়ক-নায়িকারা এত সহজে মারা যান না! হয় নতুন ভাবে, অথবা যমজ, হারিয়ে যাওয়া ভাই বা বোন হয়ে, নয়তো একই চেহারার দুই ব্যক্তি হিসেবে ফিরেই আসেন। আপাতত সেভাবেই একেবারে নতুন সাজে ফিরতে চলেছে দীপ অর্থাৎ সৌরভ চক্রবর্তী।

লক্ষ্মী ঝাঁপি-তে ফিরল দীপ।
লক্ষ্মী ঝাঁপি-তে ফিরল দীপ।

যেহেতু দীপের মৃতদেহ পাওয়া যায়নি তাই ধরে নেওয়া যেতে পারে, সে-ই ফিরে এসেছে। এবার দূর্ঘটনার ফলে তাঁর পুরনো স্মৃতি হারিয়ে গিয়েছে নাকি অপরাধীদের শনাক্ত করতে ও পরিবারকে নিরাপদ রাখতে সে ছদ্মবেশে আছে সেটাই দেখার।

লক্ষ্মী ঝাঁপি-র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে যে, দীপের ছবির সামনে দাঁড়িয়ে ঝাঁপি বলছে, আজ আট বছর হয়ে গেল, তুমি নেই। তুমি কি সত্যিই আর কখনো আমাদের কাছে ফিরবে না?

এরপর দৌড়ে এসে ঝাঁপির কোলে ওঠে তাঁর মেয়ে। ঝাঁপি বলে ওঠে, ‘এখন তিন্নিই আমার একমাত্র অবলম্বন।’ এরপর দেখা যায় চাকির জন্য ইন্টারভিউ দিতে যায় ঝাঁপি একটি অফিসে। আর সেখানে বসের আসনে একজন যাকে অবিকল দীপের মতো দেখতে। ঝাঁপি বলে ওঠে, ‘তুমি এখানে’! এদিকে অবাক দীপের মতো দেখতে সেই ব্যক্তি।

সম্প্রতিই সময় বদল হয়েছে লক্ষ্মী ঝাঁপির। ২৭ জুলাই থেকে এটি দেখা যাবে বিকেল ৫টায়। ১ ঘণ্টার মহাপর্ব থাকছে সেদিন। নতুন ধারাবাহিক 'তিলোত্তমা' সন্ধ্যা সাড়ে ৬টার স্লট নেওয়ায় বদলে যায় দীপ-ঝাঁপির আসার সময়। একইসঙ্গে আরও কিছু বদল এসেছে এই ধারাবাহিকে। ঋষভ চরিত্রের মুখবদল হয়ে সপ্তর্ষি রায়ের জায়গায় এসেছেন নীল চট্টোপাধ্যায়। এন্ট্রি হয়েছে আয়েন্দ্রী রায়ের। তাঁর চরিত্রের নাম তূর্ণা। সব মিলিয়ে এখন গল্পে টান টান উত্তেজনা। দেখার ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More