...
...
Next Story

Lily Chakraborty: 'বাড়িতে বসে থাকব তাও ভালো...', সিরিয়াল নিয়ে কেন অনীহা লিলি চক্রবর্তীর মনে?

Lily Chakraborty: একসময় সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবীর সঙ্গে চুটিয়ে কাজ করেছিলেন লিলি চক্রবর্তী। উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, কাজ করেছেন বহু অভিনেতাদের সঙ্গে। বিগত বেশ কিছু বছরে একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। কিন্তু এখন আর কোনও ধারাবাহিকে দেখা যায় না তাঁকে। কেন?

Published on: Jul 4, 2026, 15:15:46 IST
Advertisement

Lily Chakraborty: একসময় সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবীর সঙ্গে চুটিয়ে কাজ করেছিলেন লিলি চক্রবর্তী। উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, কাজ করেছেন বহু অভিনেতাদের সঙ্গে। বিগত বেশ কিছু বছরে একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। কিন্তু এখন আর কোনও ধারাবাহিকে দেখা যায় না তাঁকে। কেন?

সিরিয়াল নিয়ে কেন অনীহা লিলি চক্রবর্তীর মনে?
সিরিয়াল নিয়ে কেন অনীহা লিলি চক্রবর্তীর মনে?

সিরিয়াল নিয়ে লিলি

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’। ‘অর্ধাঙ্গিনী’ ছবির পর আজও অর্ধাঙ্গিনী ছবিতেও দেখতে পাওয়া যাবে লিলি চক্রবর্তীকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি যদি রাজি নাও হতেন কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁকে হুইল চেয়ারে বসিয়েও অভিনয় করাতেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি, কতটা প্রভাবিত হবে টেলি ইন্ডাস্ট্রি?

এছাড়াও আগামী সময়ে আরও দুটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। ‘অনুমানের ভিত্তিতে’ এবং ‘ছবিওয়ালা’ এই দুটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেত্রীকে। কিন্তু বড় পর্দায় অভিনয় করলেও কেন তিনি ছোট পর্দা থেকে বিরতি নিলেন?

সম্পতি আনন্দবাজার সোশ্যালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই বয়সে অনেকক্ষণ কাজ করতে আর ভালো লাগে না। অনেকক্ষণ বসিয়ে রাখে, আর ধৈর্য রাখতে পারি না। নিম ফুলের মধু সিরিয়ালেই শেষ অভিনয় করেছিলাম। এরপর আর কোনও ধারাবাহিক অভিনয় করিনি।’

আগামী দিনে কোনও ধারাবাহিক অভিনয় করবেন কিনা জিজ্ঞাসা করায় অভিনেত্রী আরও বলেন, না আর কোনওদিন কোনও ধারাবাহিক অভিনয় করব না। প্রয়োজনে বাড়িতে বসে থাকব কিন্তু সিরিয়ালে অভিনয় করব না। লিলি চক্রবর্তীর এই মন্তব্য শুনেই বোঝা যাচ্ছে, বয়সজনিত কারণে এবং অতিরিক্ত পরিশ্রমের জন্যই তিনি পাকাপাকিভাবে সিরিয়াল থেকে বিরতি নেওয়ার কথা চিন্তা ভাবনা করেছেন।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks