Locket Chatterjee: টলিউড ইন্ডাস্ট্রি যে তৃণমূল সরকার দ্বারা প্রভাবিত ছিল, সে কথা বারবার বহু শিল্পীকে বলতে শোনা গিয়েছে। যে সমস্ত শিল্পী শাসকদলের বিরুদ্ধে কথা বলতেন অথবা যারা শাসকদলের সঙ্গে সহমত পোষণ করতেন না, তাদের সিনেমা মুক্তি পেত না বড়পর্দায়। অনেক সময় দীর্ঘদিন বসে থাকার পরেও কাজ পেতেন না এই শিল্পীরা, কাজ পেলেও সেই সিনেমা মাঝ পথে বন্ধ হয়ে যেত।

এমন ঘটনার শিকার হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়ও। ২০১৪ সালে যখন তিনি পার্টি জয়েন করেছিলেন, তখন হাতে পাওয়া কাজও চলে গিয়েছিল তাঁর। দিনের পর দিন বাড়িতে বসে থাকতে হত তাঁকে। ১২ বছরের পুরনো সেই ঘটনার কথাই শুনতে পাওয়া গেল লকেটের মুখে।
আরও পড়ুন: বাসে চেপে গ্রাম থেকে আসছে ‘দুলারী’, নাম ভূমিকায় অভিনয় করবেন কে?
সম্প্রতি টলিউড অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে লকেট বলেন, ‘আমি যখন ২০১৪ সালে পার্টিতে জয়েন করেছিলাম, তখন প্রচুর প্রডিউসারকে বলে দেওয়া হয়েছিল আমার কন্ট্যাক্ট করা ছবি থেকে যাতে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। আমার প্রচুর ছবি সাইন করা হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে তাঁরা আমায় বলেন যে কিছু করার নেই উপর থেকে অর্ডার রয়েছে, আমায় বাদ দিয়ে দিতে বলা হয়েছে।’
লকেট আরও বলেন, ‘সেই সময় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি মেনে নিয়েছি, প্রতিবাদও করেছি কিন্তু প্রতিবাদ করার জন্য কাউকে পাশে পাইনি। এখন অনেকে এই নিয়ে কথা বলছেন। অনেক পরে সকলে এই নিয়ে কথা বলছেন। যাইহোক, দেরি করে হলেও বলছেন। ভোটের মাধ্যমে সকলে নিজের মতামত জানিয়েছেন এতেই আমি খুশি।’
{{/usCountry}}লকেট আরও বলেন, ‘সেই সময় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি মেনে নিয়েছি, প্রতিবাদও করেছি কিন্তু প্রতিবাদ করার জন্য কাউকে পাশে পাইনি। এখন অনেকে এই নিয়ে কথা বলছেন। অনেক পরে সকলে এই নিয়ে কথা বলছেন। যাইহোক, দেরি করে হলেও বলছেন। ভোটের মাধ্যমে সকলে নিজের মতামত জানিয়েছেন এতেই আমি খুশি।’
{{/usCountry}}আরও পড়ুন: পরমা সুন্দরী স্ত্রীকে হারিয়ে জীবন বিমুখ বেণু, বাবলি কি পারবে মুখে হাসি ফোটাতে?
প্রসঙ্গত, একটা সময় টলিউডের চুটিয়ে অভিনয় করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে মিঠুন, বহু তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। তবে এই মুহূর্তে তিনি পুরোপুরি রাজনীতিতেই যুক্ত রয়েছেন। বড় পর্দায় আর এখন সেই ভাবে দেখতে পাওয়া যায় না লকেটকে।