...
...
Next Story

Bigg Boss Bangla: অফার পেয়েও ‘বিগ বস’কে ফেরালেন লোকনাথ, প্রতিযোগী হিসেবে থাকতে পারেন কারা?

Bigg Boss Bangla: প্রায় ১০ বছর পর বাংলায় ফিরতে চলেছে সব থেকে চর্চিত রিয়ালিটি শো বিগ বস বাংলা। জি বাংলার দাদাগিরি- র বদলে এবার দাদাকে দেখতে পাওয়া যাবে স্টার জলসার বিগ বস বাংলার সঞ্চালকের আসনে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের প্রমো প্রকাশ্যে নিয়ে এসেছে চ্যানেল।

Published on: Jul 8, 2026, 15:46:51 IST
Advertisement

Bigg Boss Bangla: প্রায় ১০ বছর পর বাংলায় ফিরতে চলেছে সব থেকে চর্চিত রিয়ালিটি শো বিগ বস বাংলা। জি বাংলার দাদাগিরি- র বদলে এবার দাদাকে দেখতে পাওয়া যাবে স্টার জলসার বিগ বস বাংলার সঞ্চালকের আসনে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের প্রমো প্রকাশ্যে নিয়ে এসেছে চ্যানেল।

অফার পেয়েও ‘বিগ বস’কে ফেরালেন লোকনাথ
অফার পেয়েও ‘বিগ বস’কে ফেরালেন লোকনাথ

কারা কারা হতে পারেন প্রতিযোগী?

ইতিমধ্যেই বিগ বস বাংলার সম্ভাব্য প্রতিযোগিতার তালিকা নিয়ে তৈরি হয়েছে তুমুল জল্পনা কল্পনা। একাধিক তারকাদের সঙ্গে নাকি ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। সম্ভাব্য তালিকাদের মধ্যে অনির্বাণ চক্রবর্তী থেকে শুরু করে রয়েছেন নুসরত-যশ।

আরও পড়ুন: মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হয়েছেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন লোকনাথ দে-ও। তাহলে কি এই অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে দেখতে পাওয়া যাবে লোকনাথকে? এই প্রসঙ্গে এই সময় অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে লোকনাথ জানিয়েছেন, প্রস্তাব এসেছিল ঠিকই কিন্তু সেই ডাকে সাড়া দিতে পারেনি তিনি। কাজের ব্যস্ততার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

অভিনেতা জানিয়েছিলেন, চ্যানেলের তরফ থেকে ফোন এসেছিল, মিটিং-এর জন্য ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু ব্যক্তিগত কারণের জন্য সেদিন তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে প্রথম থেকেই তিনি ঠিক করে রেখেছেন যে এই অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি। টানা তিন মাস এই অনুষ্ঠানের জন্য আটকে থাকলে থিয়েটারের ক্ষতি হয়ে যাবে। সেগুলো বাদ দেওয়া সম্ভব নয় তাই তিনি আগে থেকেই ভেবে রেখেছিলেন যে প্রস্তাব এলেও না করে দেবেন তিনি।

অভিনেতার কথায়, তিনি নিপাট সাদামাটা মানুষ। ঝগড়াও করতে পারেন না! তাই অন্য প্রতিযোগীদের জন্য শুধুই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন লোকনাথ। যদিও প্রতিযোগিতার নাম প্রকাশ্যে এলে তবেই বোঝা যাবে কে কে থাকছেন এই প্রতিযোগিতার অংশ হিসেবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks