Lovely Maitra: ২৯ এপ্রিল সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট। সকাল থেকেই জোরকদমে চলছে ভোটদান পর্ব। এদিকে অতিরিক্ত গরমের থেকে রাজ্যবাসীকে কিছুটা রেহাই দিয়েছে প্রকৃতিও। সব মিলিয়ে প্রত্যেকটি বুথে সকাল থেকেই ভিড় নজরকারা।

এদিন সকালে সোনারপুর দক্ষিণের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। একাধিক বুধ পরিদর্শন করে তিনি অভিযোগ তোলেন, বেশ কিছু বুথে খুবই ধীরগতিতে চলছে ভোট গ্রহণ পদ্ধতি। খুব স্বাভাবিকভাবেই হয়রানির শিকার হতে হচ্ছে ভোটারদের। এই বিষয়ে প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তাদেরকে এই গোটা ব্যাপারটি দেখার জন্য অনুরোধও করেন লাভলি।
আরও পড়ুন: কুয়োয় নেমে কোশা উদ্ধার করল গঙ্গা, স্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত অর্জুনের
গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাতে কেউ অসুস্থ না হয়ে যান, যারা বয়স্ক বা অসুস্থ মানুষ তাদের যাতে আগে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় সেই বিষয় নিয়েও কথা বলেন লাভলি। প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তারাও গোটা ব্যাপারটা দেখবেন বলে জানান।
প্রসঙ্গত, সোনারপুর দক্ষিণে তৃণমূলের হয়ে লড়াই করছেন লাভলি। এই বছর লাভলির হয়ে নিজে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই তাই বুথে বুথে ঘুরে ভোটারদের সমস্যার কথা শোনেন লাভলি, চেষ্টা করেন সেটা সমাধান করার।
অন্যদিকে এই দিন সোনারপুর দক্ষিণে ভোট দিতে এসে ইভিএম মেশিন জনিত সমস্যার সম্মুখীন হন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, ব্যাটারি এবং মেশিনের কিছু সমস্যা দেখা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ায় তিনি ভোট দিতে পারেন।
{{/usCountry}}অন্যদিকে এই দিন সোনারপুর দক্ষিণে ভোট দিতে এসে ইভিএম মেশিন জনিত সমস্যার সম্মুখীন হন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, ব্যাটারি এবং মেশিনের কিছু সমস্যা দেখা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ায় তিনি ভোট দিতে পারেন।
{{/usCountry}}আরও পড়ুন: 'একবার দেখারও উপায় নেই...', ‘বিবি পায়রা’-র সাফল্যের মধ্যেও কেন মন খারাপ অর্জুনের?
তবে শুধুমাত্র রূপা গঙ্গোপাধ্যায় একা নন, ভোটের দিন সকালে চারুচন্দ্র কলেজে স্ত্রীকে নিয়ে ভোট দিতে এসে সমস্যায় পড়েন চিরঞ্জিতও। ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় তিনি ভোট না দিয়েই বাড়ি চলে যান। যদিও তিনি জানান যে পরে এসে তিনি ভোট দিয়ে যাবেন।