...
...
Next Story

Madhubani Goswami: সিরিয়ালে চান্স পাওয়া নিয়ে কটাক্ষ, 'আমি অন্যদের চান্স দি', ধুয়ে দিলেন মধুবনী

Madhubani Goswami: একসময় টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হলেও এখন আর তেমনভাবে অভিনয় করতে দেখা যায় না মধুবনী গোস্বামীকে। স্বামী, সন্তান আর ব্যবসা এই সবকিছু নিয়েই ভীষণ ব্যস্ত থাকেন তিনি।

Published on: Jul 22, 2026, 15:29:10 IST
Advertisement

Madhubani Goswami: একসময় টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হলেও এখন আর তেমনভাবে অভিনয় করতে দেখা যায় না মধুবনী গোস্বামীকে। স্বামী, সন্তান আর ব্যবসা এই সবকিছু নিয়েই ভীষণ ব্যস্ত থাকেন তিনি। যদিও তার জন্য কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি অভিনেত্রীকে, যার উত্তর মাঝে মাঝেই দেন তিনি। এবার আবার এক নেটিজেনের কটাক্ষের কড়া জবাব দিতে দেখা গেল মধুবনীকে।

'আমি অন্যদের চান্স দি', ধুয়ে দিলেন মধুবনী
'আমি অন্যদের চান্স দি', ধুয়ে দিলেন মধুবনী

কখনও ব্যাগের ব্যবসা, কখনও আবার শাড়ির ব্যবসা, কখনও আবার বিউটি পার্লারের অফার নিয়ে কথা বলতে দেখা যায় মধুবনী গোস্বামীকে। তেমনি একটি পোষ্টের কমেন্ট বক্সে নেটপাড়ার এক বাসিন্দা কমেন্ট করে লেখেন, ‘বাপরে বাপ, সিরিয়ালে চান্স না পেলে যে কত কি করতে হয় বেঁচে থাকার জন্য, খুব চাপের জীবন।’

আরও পড়ুন: প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পরেও ‘আওয়ারাপান ২’ ছবিতে গান গাইলেন অরিজিৎ

দেবারুন মিত্র নামের এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর উত্তরে মধুবনী লেখেন, ‘তিনটে কথা বলি। প্রথমত আমরা এখন অন্যদের চান্স দিয়ে থাকি। আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করি। দ্বিতীয়তঃ, যে কোনও বাংলা লিডিং চ্যানেলে মেগা সিরিয়াল প্রোডিউস করার মতো যথেষ্ট ফান্ড আমাদের রয়েছে। করছি না কারণ ইচ্ছে করছে না। আমরা নিজেদের বিজনেসে ইনভেস্ট করেছি। এবং তৃতীয়তঃ সবার জীবনই চাপের। বিশ্বাস করো, আমাদেরটা অনেক কম। ভালো থেকো ভাই।’

তবে এই প্রথমবার নয়, মোটা শাঁখা পরা থেকে শুরু করে রঙিন চশমা, পোশাক নিয়েও বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। বেশিরভাগ সময় এই সমস্ত কমেন্ট এড়িয়ে গেলেও এবার কড়া জবাব দিলেন মধুবনী। নায়িকাকে সমর্থন জানিয়েছেন বাকিরাও।

আরও পড়ুন: 'এভাবে বিক্ষোভ করে কোনও লাভ নেই...', ‘ককরোচ’দের সংসদ অভিযানে ক্ষুব্ধ হেমা

মধুবনীর পোস্ট করা ওই স্ক্রিনশট শেয়ার করেন রাজাও। তিনি ক্যাপশনে লেখেন, ‘তোদের মতো নারী বিদ্বেষী কাপুরুষদের কে আর কি বলবো..একজন মেয়ের সাফল্য তোর মতো কাপুরুষদের কোনদিনও হজম হয় না, আমি নিশ্চিত তুই তোর জীবনে কিছুই করে উঠতে পারিস নি। কাপুরুষ একটা।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks