...
...
Next Story

ডবল সেলিব্রেশন, স্বামীর জন্মদিনে বিয়ের ৬ মাস পূর্তি উদযাপন মধুমিতার

সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন মধুমিতা। চলতি বছর ২৩ জানুয়ারি ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। এবার বিয়ের ছয় মাস পূর্তি এবং স্বামীর জন্মদিন একসঙ্গে পালন করলেন মধুমিতা।

Published on: Jul 23, 2026, 18:30:26 IST
Advertisement

সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন মধুমিতা। চলতি বছর ২৩ জানুয়ারি ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। এবার বিয়ের ছয় মাস পূর্তি এবং স্বামীর জন্মদিন একসঙ্গে পালন করলেন মধুমিতা।

স্বামীর জন্মদিনে বিয়ের ৬ মাস পূর্তি উদযাপন মধুমিতার
স্বামীর জন্মদিনে বিয়ের ৬ মাস পূর্তি উদযাপন মধুমিতার

বিয়ের দিনের বেশ কিছু ভিডিয়ো, একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মধুমিতা লেখেন, ‘তোমার বার্থডে, আমাদের ছয় মাস। এটা তোমার দিন। আমাদের ছোট্ট মাইলস্টোন। শুভ জন্মদিন ভালোবাসা।’ মধুমিতার এই পোষ্টের কমেন্ট বক্সে দেবমাল্য লেখেন, ‘অনেক ধন্যবাদ। চোখের পলকে ছয় মাস কেটে গেল।’

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

প্রথম ছবিতে বিয়ের পর সারমেয়কে আদর করতে দেখা যায় দুজনকে। দ্বিতীয় ভিডিয়োটি বিয়ের পর বরণ করার সময়ের মুহূর্ত। এরপর একসঙ্গে কাটানো বেশ কিছু ভালো মুহূর্তের ছবি তুলে ধরেছেন মধুমিতা যার মধ্যে রয়েছে বিয়ের পর মন্দিরে ঈশ্বরের আশীর্বাদ নিতে যাওয়ার সেই মুহূর্ত।

আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের

ছোটপর্দা বা টেলিভিশন ধারাবাহিকের হাত ধরেই মধুমিতার অভিনয় জীবনের পথচলা শুরু হয়। সবিনয়ে নিবেদন ছিল তাঁর প্রথম কাজ। এরপর ‘কেয়ার করি না’ নামে একটি মেগাতেও কাজ করেন। তবে সাফল্যের শিখরে পৌঁছে দেয় বোঝে না সে বোঝে না। যেখানে তাঁর আর যশ দাশগুপ্তের জুটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়।

বড় পর্দায় লাভ আজ কাল পরশু, চিনি ও চিনি ২-র মতো ছবিতে দেখা গিয়েছে মধুমিতাকে। ওটিটি-তে তিনি করেছেন উত্তরণ, শ্রীকান্ত-র মতো কাজ।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks