...
...
Next Story

নতুন চমক নিয়ে আসতে চলেছেন মাধুরী, কোন বিশেষ রূপে ধরা দেবেন তিনি?

কৌন বানেগা ক্রোড়পতি, এই অনুষ্ঠানটির কথা মনে হলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের মুখ। বিগত বহু বছর ধরে একা হাতে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি।

Published on: Aug 11, 2026, 16:30:42 IST
Advertisement

কৌন বানেগা ক্রোড়পতি, এই অনুষ্ঠানটির কথা মনে হলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের মুখ। বিগত বহু বছর ধরে একা হাতে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৪। কিন্তু হঠাৎ করেই জানা গেল এবার নাকি কৌন বানেগা ক্রোড়পতি সঞ্চালনার ভূমিকায় দেখতে পাওয়া যাবে মাধুরী দীক্ষিতকে।

নতুন চমক নিয়ে আসতে চলেছেন মাধুরী
নতুন চমক নিয়ে আসতে চলেছেন মাধুরী

কিন্তু একদিকে অমিতাভ বচ্চন শুটিং শুরু করে দিয়েছেন আবার অন্যদিকে শুনতে পাওয়া যাচ্ছে মাধুরী দীক্ষিত সঞ্চালনা করবেন, কেমন হল ব্যাপারটা? না, হিন্দি কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানটির সঞ্চালনা অমিতাভ বচ্চনই করছেন তবে কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মারাঠি কৌন বানেগা ক্রোড়পতি।

আরও পড়ুন: 'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা

কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানটির মারাঠি সঞ্চালনা সামলাবেন মাধুরী দীক্ষিত। এর আগে সঞ্চালক ছিলেন স্বপ্নীল জোশি, সচিন খেরেকর, নাগরাজ মজুলের মতো অভিনেতারা। তবে এই প্রথম কোনও অভিনেত্রী এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিতে চলেছেন। এত বড় খবরটি রিলের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন মাধুরী নিজেই।

মাধুরীকে এই নয়া অবতার দেখে বেশ খুশি দর্শক মহল। নেট পাড়ার বাসিন্দাদের মতে, অভিনেত্রী দীর্ঘ কেরিয়ার এটি একটি মাইলফলক হতে চলেছে। আগামী দিনের জন্য অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সকলে। এই প্রথম সঞ্চালক মাধুরীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।

আরও পড়ুন: রাজনীতি সায়ন্তিকার জন্য নয়! অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

প্রসঙ্গত, মাধুরী শেষ অভিনয় করেছেন ‘মা বেহেন’ ছবিতে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এবং তারপর সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছিল এই ছবিটি। এবার একদম অন্য রূপে মাধুরীকে দেখার জন্য অপেক্ষা শুধু সময়ের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks