...
...
Next Story

নতুন মোড়কে দূরদর্শনে আসছে ‘মহাভারত', প্রথম ঝলক দেখেই মুগ্ধ দর্শকরা

প্রায় সাড়ে তিন দশক পর আবার নস্টালজিয়া উসকে দিয়ে দূরদর্শনে ফিরতে চলেছে ‘মহাভারত’। তবে এবার আর অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন মোড়কে দর্শকদের কাছে উপস্থাপিত হবে এই নতুন ‘মহাভারত’।

Published on: Oct 17, 2025, 23:02:01 IST
Advertisement

৯০ দশকের মানুষের কাছে ‘রামায়ণ’ এবং ‘মহাভারত’ এমন দুটি সিরিয়াল, যা সারা জীবন তাঁদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। শুধু এই দুটি সিরিয়াল কেন, সেই সময় দূরদর্শনে সম্প্রচারিত এমন অনেক ধারাবাহিক বা অনুষ্ঠান ছিল যা দেখার জন্য মানুষের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো।

নতুন মোড়কে দূরদর্শনে আসছে ‘মহাভারত'
নতুন মোড়কে দূরদর্শনে আসছে ‘মহাভারত'

প্রায় সাড়ে তিন দশক পর আবার সেই নস্টালজিয়া উসকে দিয়ে দূরদর্শনে ফিরতে চলেছে ‘মহাভারত’। তবে এবার আর অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন মোড়কে দর্শকদের কাছে উপস্থাপিত হবে এই নতুন ‘মহাভারত’।

আরও পড়ুন: দাদার মৃত্যুর ৫ বছর পর বড় পদক্ষেপ বোনের, বিহারের বিধানসভা ভোটে লড়বেন দিব্যা

ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকে তরফ থেকে ধারাবাহিকের কিছু ঝলক শেয়ার করা হয়েছে। ধারাবাহিকের প্রথম ঝলকে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ সবকিছুই দেখা গিয়েছে। সবটুকু এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে যে বোঝার উপায় নেই এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে তৈরি।

জানা গিয়েছে, আগামী ২ নভেম্বর সকাল ১১টা থেকে প্রতি রবিবার দূরদর্শনের সম্প্রচারিত হবে এই নতুন ‘মহাভারত’। সরকারি কর্মচারী সংস্থা প্রসার ভারতীয় এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক যৌথভাবে এটি সম্প্রচারের দায়িত্ব নিয়েছে।

আরও পড়ুন: লম্বা চুল, চোখে চশমা, কাঁচা পাকা দাড়িতে প্রকাশ্যে এলেন ‘প্রফেসর’ ববি

নতুন মহাভারত প্রসঙ্গে প্রসার ভারতী সিইও গৌরব দ্বিবেদী বলেন, ‘প্রসার ভারতী ভারতের সংস্কৃতিক ঐতিহ্য সকলের সামনে তুলে ধরার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। মহামারির সময় মহাভারতের পুনঃসম্প্রচার হওয়ার সময় মানুষের মধ্যে যে উন্মাদনা দেখতে পাওয়া গিয়েছিল, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই প্রসঙ্গে কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা বিজয় সুব্রমনিয়াম বলেন, ‘ছোটবেলায় প্রতি রবিবার দূরদর্শনে মহাভারত দেখার অভিজ্ঞতা ৯০ দশকের প্রত্যেকটি মানুষের কাছে একটি নস্টালজিয়া। বর্তমান প্রজন্মের কাছেও সেই একই উন্মাদনা ফিরিয়ে আনতে চাই আমরা, তাই এই নতুন পদক্ষেপ নেওয়া।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks