...
...
Next Story

Mahesh Bhatt: আর করবেন না পরিচালনা, মহেশ ভাটের সিদ্ধান্তে মন খারাপ সিনে প্রেমিকদের

Mahesh Bhatt: যতই তিনি ব্যক্তিগত কারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ুন না কেন, বলিউডের একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক হিসাবে চিরকালই নিজের জায়গা বজায় রেখেছেন মহেশ ভাট। ৯০ দশকে একের পর এক দুর্দান্ত ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। আজও যখন জখম, স্যার - এর মতো ছবির কথা মনে রাখেন দর্শকরা।

Published on: Jul 2, 2026, 17:44:50 IST
Advertisement

Mahesh Bhatt: যতই তিনি ব্যক্তিগত কারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ুন না কেন, বলিউডের একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক হিসাবে চিরকালই নিজের জায়গা বজায় রেখেছেন মহেশ ভাট। ৯০ দশকে একের পর এক দুর্দান্ত ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। আজও যখন ‘জখম’, ‘স্যার’ - এর মতো ছবির কথা মনে রাখেন দর্শকরা।

আর করবেন না পরিচালনা, মহেশ ভাটের সিদ্ধান্তে মন খারাপ সিনে প্রেমিকদের
আর করবেন না পরিচালনা, মহেশ ভাটের সিদ্ধান্তে মন খারাপ সিনে প্রেমিকদের

কিন্তু ১৯৯৯ সালে তিনি প্রযোজনায় মন দেওয়ার জন্য পরিচালনা থেকে সরে দাঁড়ান। যদিও ২০২০ সালে ‘সড়ক ২’ ছবির মাধ্যমে আবারও ফিরে আসেন তিনি। অনেকেই আশা করেছিলেন আবার হয়তো প্রবীণ পরিচালককে নতুনভাবে পেতে চলেছে দর্শকরা, কিন্তু দর্শকদের সেই আশায় জল ঢেলে সম্প্রতি পরিচালক সাফ জানিয়ে দিলেন আর কোনওদিন পরিচালকের আসনে বসবেন না তিনি।

আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?

আচমকা কেন পরিচালনা থেকে নিজেকে সরিয়ে দিলেন মহেশ? সম্প্রতি হিন্দুস্তান টাইমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘বর্তমান সময়ে একটি ছবির বিষয়বস্তু এবং নির্মাণের ধরণ অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। এর ফলে একজন শিল্পীর সৃজনশীলতায় অনেকটাই বাধা পড়ে যাচ্ছে। তাই তিনি আর কখনও পরিচালনায় ফিরবেন না। এখন শুধুই সিনেমা নিয়ে কথা বলতে ভালো লাগে।’

আরও পড়ুন: ‘দাদাগিরি’তে দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা সম্প্রচারের সময়

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় বাপস আউঙ্গা’। ইমতিয়াজের প্রশংসা করে মহেশ বলেন, ‘এই ছবিটি আমার দেখা সেরা কাজ। আমি এটা নিয়ে লেখালেখিও করেছি। যখন আপনি মন থেকে কোন কাজ করেন তখন মানুষের মধ্যেও সেই সংবেদনশীলতা জন্মায়। একটা আলাদাই আকর্ষণ তৈরি হয় তখন। রাত যতই অন্ধকার হোক না কেন, কিছু মানুষ অবশ্যই থাকবেন যারা গল্প বলার ধরণ পাল্টে দেবে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe