...
...
Next Story

Mainak Dhol: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

Mainak Dhol: ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অসাধারণ অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অভিনেতা মৈনাক ঢোল। এরপর জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে সুদেব চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মৈনাককে। এবার ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে ওটিটি প্লাটফর্মে প্রবেশ করতে চলেছেন মৈনাক।

Published on: Jun 19, 2026, 19:05:37 IST
Advertisement

Mainak Dhol: ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অসাধারণ অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অভিনেতা মৈনাক ঢোল। এরপর জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে সুদেব চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মৈনাককে। এবার ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে ওটিটি প্লাটফর্মে প্রবেশ করতে চলেছেন মৈনাক।

ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক
ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক

সিরিজের পাশাপাশি এই মুহূর্তে মাইক্রো ড্রামার প্রতি দর্শকদের একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে। কয়েক মিনিটের মধ্যে এক একটি পর্ব শেষ হয়ে যায় তাই বেশিক্ষণ ধৈর্য ধরে দেখার প্রয়োজন হয় না। এইরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হয় এক একটি মিনি সিরিজ।

আরও পড়ুন: টলিউডের আচ্ছে দিন আসছে, কমিটি চালাতে কাদের বেছে নিলেন মুখ্যমন্ত্রী?

এই মিনি সিরিজেই এবার অভিনয় করবেন মৈনাক। সম্মান রায় পরিচালিত ‘গোলাপ’ সিরিজে অভিনয় করবেন তিনি। সিরিজটি প্রযোজনা করছেন অনন্ত শ্রীবাস্তব এবং জিরো ওয়ান স্টুডিও। মুখ্য ভূমিকায় মৈনাক ছাড়া অভিনয় করবেন অভিনেত্রী বৈশাখী দাম।

আরও পড়ুন: চোখে-মুখে বার্ধক্যর ছাপ, তাকিয়ে আছেন দৃঢ় চিত্তে, চিনতে পারছেন অভিনেত্রীকে?

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks