Maitreyee Mitra: ২০২৬-এর বিধানসভা ভোটের ফলাফল সকলের কাছে স্পষ্ট। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির কাছে কেন বিপুল ভোটে হেরে যেতে হল তৃণমূলকে, বিগত কিছুদিন ধরে তা নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে আবার সুযোগ বুঝে নতুন সরকারের হয়েও কথা বলছেন। কিন্তু এসব কিছুর মধ্যে একটু অন্যরকম কথা বলতে দেখা গেল অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রকে।

সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে এমন ভয় দেখানো হয়েছিল রাজ্যবাসীকে। এটা শুধুমাত্র নির্বাচনের একটা কৌশল ছিল, ঠিক যেমন বাচ্চাদের মা, জুজুর ভয় দেখিয়ে বাচ্চাকে শান্ত করে রাখে। কিন্তু সেই কৌশল ব্যর্থ হয়েছে, পশ্চিমবঙ্গবাসী যে সুস্থ পরিবেশে শান্তিতে বাঁচতে চেয়েছিল সে কথা হয়তো বুঝতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মোদির গ্যারান্টি-তেই আস্থা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে কী কী আশা করছেন তিনি?
অভিনেত্রীর কথায়, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ গ্রহণ করেছিলেন সেই সময় পশ্চিমবঙ্গের মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু কেন সেই ভালোবাসা হারিয়ে গেল? দলের অন্য ব্যক্তিদের করা অত্যাচারের দায়ভার যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।
তবে অভিনেত্রী এও জানিয়েছেন, তিনি আজও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ সম্মান করেন। সুযোগ পেলে আবারও তাঁর সঙ্গে কথা বলতে চান তিনি। রাজ্যবাসীর মনে যে অভিযোগ, অভিমান জমে আছে তা যেন ভালোবাসা আর সহানুভূতি দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই আবেদন মৈত্রেয়ীর।
{{/usCountry}}তবে অভিনেত্রী এও জানিয়েছেন, তিনি আজও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ সম্মান করেন। সুযোগ পেলে আবারও তাঁর সঙ্গে কথা বলতে চান তিনি। রাজ্যবাসীর মনে যে অভিযোগ, অভিমান জমে আছে তা যেন ভালোবাসা আর সহানুভূতি দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই আবেদন মৈত্রেয়ীর।
{{/usCountry}}আরও পড়ুন: সরে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে, কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন দিগন্ত বাগচী?
সবশেষে অভিনেত্রী এইটুকুই আশা রেখেছেন, সবকিছু ভুলে আগের মানুষটি হয়ে যেন একদিন ফিরে আসতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে তাঁকে প্রণাম জানিয়ে নিজের লেখা শেষ করেন তিনি।