...
...
Next Story

মল্লিকার স্বামী রুদ্রজিৎ এবার পরিচালনায়! ‘পিঞ্জর’-এ ফুটে উঠবে বন্দি জীবনের আর্তনাদ

জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় রায়ের স্বামী ডা. রুদ্রজিৎ রায় এবার পরিচালনায়! তাঁর এই ছবি এবার কলকাতা আন্তর্জাতিক উৎসবের জন্য নির্বাচিতও হয়েছে। আর উপরি পাওনা হিসেবে সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন মল্লিকা নিজে।

Published on: Oct 25, 2025, 21:19:48 IST
Advertisement

জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় রায়ের স্বামী ডা. রুদ্রজিৎ রায় এবার পরিচালনায়! তাঁর এই ছবি এবার কলকাতা আন্তর্জাতিক উৎসবের জন্য নির্বাচিতও হয়েছে। আর উপরি পাওনা হিসেবে সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন মল্লিকা নিজে।

মল্লিকার স্বামী রুদ্রজিৎ এবার পরিচালনায়! ‘পিঞ্জর’-এ ফুটে উঠবে বন্দি জীবনের আর্তনাদ
মল্লিকার স্বামী রুদ্রজিৎ এবার পরিচালনায়! ‘পিঞ্জর’-এ ফুটে উঠবে বন্দি জীবনের আর্তনাদ

আরও পড়ুন: 'সব পেশাতেই কমবেশি কষ্ট...', স্ট্রাগল শব্দটিকে কেন গুরুত্ব দিতে নারাজ প্রসেনজিৎ?

তাহলে আর একটু খোলসা করে বলা যাক। ডা. রুদ্রজিৎ রায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ‘পিঞ্জর’, এক মর্মস্পর্শী আর্তি—স্বাধীনতা, বেঁচে থাকা ও অদৃশ্য খাঁচার গল্প। বাংলার গ্রাম্য প্রান্তর ও শহুরে গলির প্রেক্ষাপটে ছবিটি অবৈধ পাখি শিকার ও মানুষের অন্তর্গত বন্দিত্বের মধ্যে এক তীব্র সাদৃশ্য রচনা করে।

আরও পড়ুন: 'আমার সময় ছিল না, তাই ওঁকে কাস্ট করা হয়েছিল…', তানিয়া প্রসঙ্গে যা বললেন রাখি

ঝিমলি, পারমিতা, শেফালি, তারক ও ইকবালের জীবনের মধ্য দিয়ে ফুটে ওঠে সমাজের এক প্রতিচ্ছবি। যেখানে অশিক্ষা, দারিদ্র্য, ধর্ম, গোঁড়ামি ও গার্হস্থ্য হিংসা মানুষের আত্মাকে বন্দি করে রাখে। জঙ্গলের পাখিকে জোর করে ধরে এনে খাঁচায় বেঁধে ফেলা হয়। সে-ই যেন এই সমাজের এক নীরব প্রতীক। যেখানে নিষ্ঠুরতা ও আত্মসমর্পণকে আমরা প্রতিদিনই স্বাভাবিক বলে মেনে নিই।

দুই বছরের গবেষণা ও গ্রামীণ মানুষের অভিজ্ঞতা থেকে নির্মিত ‘পিঞ্জর’ অবৈধ পাখি ধরার প্রথাকে কখনও দেখেছে বাস্তবতার চোখে, আবার কখনও কবিতার সংবেদন দিয়ে। প্রতিটি দৃশ্যেই পাখিদের সুরক্ষা ও মুক্তি নিশ্চিত করা হয়েছে। যেন বাস্তবেই খাঁচা খুলে দেওয়া যায়।

আরও পড়ুন: প্রয়াত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ! কী হয়েছিল তাঁর?

ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাহুল রায়। মানস ভট্টাচার্য রয়েছেন ক্যামেরায়। মল্লিকা ছাড়াও এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা মিলবে মমতা শংকরের। তাঁর ছেলে রাতুল শংকর এই ছবির সঙ্গীত পরিচালনার করেছেন। তাছাড়াও দেখা মিলবে জয় সেনগুপ্ত ও শতাক্ষী নন্দীর।

শতাক্ষী নন্দী, জয় সেনগুপ্ত ও মল্লিকা বন্দ্যোপাধ্যায় রায়

ছবি পরিচালক রুদ্রজিৎ তাঁর কাজ প্রসঙ্গে বলেন, 'পিঞ্জর' হল আমাদের তৈরি করা খাঁচাগুলোর বিরুদ্ধে আমার ব্যক্তিগত প্রতিবাদ। আবেগগত, সামাজিক এবং আধ্যাত্মিক বন্দিদশায় থাকা পাঁচটি চরিত্রের মাধ্যমে, আমি খুঁজতে চেষ্টা করেছি কীভাবে আমরা সকলেই পূর্ব-অস্তিত্বশীল অ্যালগরিদমের কাছে আত্মসমর্পণ করি। এই ছবিটি নিষ্ঠুরতার বিরুদ্ধে একটা আর্তনাদ। করুণার জন্য একটা নীরব আবেদন।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks