প্রয়াত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ! কী হয়েছিল তাঁর?
‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ প্রয়াত। ৭৪ বছর বয়সে জীবনাবসান হল অভিনেতার। জানা গিয়েছে যে, তিনি বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।
‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ প্রয়াত। ৭৪ বছর বয়সে জীবনাবসান হল অভিনেতার। জানা গিয়েছে যে, তিনি বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তাই সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। আর সেই কিডনি ফেলিওরের কারণেই না ফেরার দেশে সতীশ শাহ।

আরও পড়ুন: হে বন্ধু বিদায়! পীযুষের শেষকৃত্যে অভিষেককে নিয়ে উপস্থিত অমিতাভ
আরও পড়ুন: ফাইনালে পৌঁছেও ট্রফি পাননি! সেই ইন্ডিয়ান আইডলেই বাজল তাঁর গান, কী লিখলেন বাংলার মেয়ে সেঁজুতি
সতীশ 'সারাভাই ভার্সেস সারাভাই'-এ অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন। তাছাড়াও তাঁকে ‘জানে দো ইয়ারো’, ‘ম্যায় হু না’তেও দেখা গিয়েছে। সতীশের ম্যানেজার ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন যে তিনি আর নেই। অভিনেতার শেষকৃত্য রবিবার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ‘জীবনে প্রথমবার উঠলে যা হয়…’! বন্দে ভারতের সিট বনবন করে ঘোরাচ্ছেন, নেটপাড়ার ট্রোলে অঙ্কুশ-ঐন্দ্রিলা
অশোক পণ্ডিত কী বলেন?
অশোক পণ্ডিত সমাজমাধ্যমের পাতায় লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রিয় বন্ধু তথা স্বনামধন্য অভিনেতা সতীশ শাহ কয়েক ঘন্টা আগে কিডনি বিকল হয়ে মারা গিয়েছেন। তাঁকে তাৎক্ষণিক ভাবে হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা আমাদের ইন্ড্রাস্ট্রির জন্য একটা বিরাট ক্ষতি। আমাদের উপর শান্তি বর্ষিত হোক।’
আরও পড়ুন: মাটির মানুষ দিলজিৎ! কেবিসিতে পৌঁছে পায়ে হাত অমিতাভের, মুগ্ধ বিগ বি কী করলেন?
আরও পড়ুন: রামায়ণের জন্য অনেক আত্মত্যাগ করেছেন রণবীর! খোলসা করলেন ‘লক্ষ্মণ’ রবি দুবে
প্রসঙ্গত, সতীশ প্রায় চার দশক ধরে কাজ করেছেন বিনোদন জগতে। তিনি তাঁর ছবি এবং টেলিভিশনের নানা অনুষ্ঠানের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার মনোমুগ্ধকর হাসি সকলের মন জয় করে নিয়েছিল। সতীশের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৮৩ সালে 'জানে ভি দো ইয়ারো' সিনেমায়। সেখানে তিনি একাধিক চরিত্রে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: ‘চোখ ভিজে আছে এখনও…’, কোয়েলের স্বার্থপরের রিভিউ দিলেন রাজ, আর কী বললেন পরিচালক?
আরও পড়ুন: শৈশবের প্রেম, বিতর্ক চিড় ধরায়নি দাম্পত্যে, কৌশিকির স্বামীকে চেনেন? বয়সের ফারাক কত?
তাছাড়াও সতীশ ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ম্যা হুন না’, ‘কাল হো না হো’, ‘কাভি হ্যান কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এবং ‘ওম শান্তি ওম’-এর মতো অনেক সুপারহিট ছবিতেও কাজ করেছেন।
E-Paper

