‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?
এই মুহূর্তে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে চর্চা সকল মহলে। জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে তার যেন সমাধান কিছুতেই হচ্ছে না। কিছুদিন আগেই জিতু হাসপাতালে ভর্তি ছিলেন, ফিরে শুটিং শুরু হতেই আবার শুরু হয়ে যায় গন্ডগোল।
এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে চর্চা সকল মহলে। জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে তার যেন সমাধান কিছুতেই হচ্ছে না। কিছুদিন আগেই জিতু হাসপাতালে ভর্তি ছিলেন, ফিরে শুটিং শুরু হতেই আবার শুরু হয়ে যায় গন্ডগোল।
দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?
দুই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে প্রযোজক সংস্থা মিটিং করলেও সেই ভাবে কোনও সমস্যার সমাধান হয়নি। যদিও পরে জিতু জানিয়েছিলেন তিনি দর্শকদের কথা মাথায় রেখে ধারাবাহিকে ফিরে এসেছেন, যা শুনে খুশি হয়েছিলেন ভক্তরা। কিন্তু তারপরেই শুনতে পাওয়া যায় দিতিপ্রিয়া নাকি আবার জিতুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একটি ধারাবাহিকের মধ্যে এই সমস্যা খুব স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে সকলকে। একসঙ্গে কাজ করতে গেলেই সমস্যা হতেই পারে কিন্তু তা যখন এত বড় আকার ধারণ করে তখন তা একটি চর্চার বিষয় হয়ে ওঠে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অভিনেত্রী মানালি দে - এর একটি সাক্ষাৎকারের ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় স্ট্রোরি উইথ সাহানা নামের একটি পেজ থেকে ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় মানালি সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন, ‘হিরোদের সঙ্গে ঝগড়া হবে না তা কী কখনও হয়! আমার তো একাধিক হিরোদের সঙ্গে ঝগড়া হয়েছে কতবার। এই কথা শুনেই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় সেই ঝগড়া কি কখনও খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল?’
অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে যে ঝগড়া হয়েছে তা ওই খুনসুটি। কাজ করতে করতে যেমন ঝগড়া হয় আর কি। ইন্দ্রাশিষের সঙ্গে অথবা নাইজেলদের সঙ্গে প্রচুর ঝগড়া হয়েছে এই শুটিং করতে গিয়ে। এরকম টুকটাক ঝগড়া লেগেই থাকে। কিন্তু আবার ভাব হয়ে যায়।’
তবে এমন একজন অভিনেতা রয়েছেন যার সঙ্গে মানালির খুব সিরিয়াস সমস্যা হয়েছিল। নাম না উল্লেখ করেই অভিনেত্রী বলেন, ‘আমি চাই না ওর সঙ্গে আর কাজ করতে। ওর সঙ্গে এতটাই সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু হতেই পারে ওর সঙ্গে আগামী দিনে আমাকে আবার কাজ করতে হয় তবে আমি চাইবো না একসঙ্গে আর কাজ করা হোক।’
প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক শেষ হয়ার পর 'দুগ্গামণি ও বাঘমামা' সিরিয়ালে অভিনয় করেছিলেন মানালি। ধারাবাহিকগুলি বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। তবে আপাতত নতুন কাজের খোঁজে রয়েছেন তিনি। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ এমনকি বড় পর্দাতেও তিনি সমানভাবে সকলকে মনোরঞ্জন করেয়েছেন।
Home/Entertainment/‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?