...
...
Next Story

মা মনসার জীবন থেকে চাঁদ সওদাগর, এক অনন্য উপাখ্যান নিয়ে আসছে ‘মনসামঙ্গল’

অবশেষে হল অপেক্ষার অবসান। বেশ কিছু দিন আগে মনসামঙ্গল ধারাবাহিকের প্রথম ঝলক, যেখানে দিতিপ্রিয়া রায়কে মা মনসার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিন্তু কয়েক সেকেন্ডের এই ঝলকে ধারাবাহিক সম্পর্কে কিছুই জানা যায়নি।

Published on: Nov 27, 2026, 21:06:10 IST
Advertisement

অবশেষে হল অপেক্ষার অবসান। বেশ কিছু দিন আগে ‘মনসামঙ্গল’ ধারাবাহিকের প্রথম ঝলক, যেখানে দিতিপ্রিয়া রায়কে মা মনসার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিন্তু কয়েক সেকেন্ডের এই ঝলকে ধারাবাহিক সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে এবার ধারাবাহিকের প্রথম প্রমো মুক্তি পেল যা দেখে খুশি দর্শক মহল।

এক অনন্য উপাখ্যান নিয়ে আসছে ‘মনসামঙ্গল’
এক অনন্য উপাখ্যান নিয়ে আসছে ‘মনসামঙ্গল’

ধারাবাহিকের প্রমো প্রসঙ্গে

এই ধারাবাহিকটি নিঃসন্দেহে মা মনসার জীবন ঘিরে তৈরি হয়েছে। ছোট থেকে মনসার সঙ্গে কি কি ঘটেছে, কেন স্বর্গ থেকে তাকে বিতাড়িত হতে হল, কেনই বা সে নাগরাজের এত প্রিয় হয়ে উঠল, সবকিছুই দেখানো হবে এই ধারাবাহিকে।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

মা মনসার জীবনের পাশাপাশি ধারাবাহিকে দেখানো হবে চাঁদ সওদাগরের জীবনও। বেহুলা মা মনসার দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টে ছিল, কিভাবে পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে মা মনসার পুজো শুরু হল, এই সবকিছুই জানা যাবে মনসামঙ্গল ধারাবাহিকের হাত ধরে।

ধারাবাহিকের গল্পের থেকেও বড় চমক গোটা কাস্টিং। প্রথমেই পার্বতী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রুকমাকে। মহাদেবের ভূমিকায় সপ্তর্ষি মৌলিক। অনেকদিন পর এমন একটি অসাধারণ চরিত্রে অভিনেত্রীকে দেখে খুশি দর্শক মহল। নাগরাজ্যে থাকবে স্নেহা চট্টোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য। বোঝাই যাচ্ছে ধারাবাহিকের কাস্টিং কতটা পাওয়ারফুল।

বেহুলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সান্যালকে। তবে দিতিপ্রিয়ার বিপরীতে কে অভিনয় করবে সেটা এখনো জানা যায়নি। দর্শকরা জানতে চেয়েছেন মা মনসার স্বামীর চরিত্রে অভিনয় করবেন কে। তবে ধারাবাহিকের প্রমো প্রকাশে এলেও এই ধারাবাহিক কবে থেকে সম্প্রচারিত হবে তা জানা যায়নি।

আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

ধারাবাহিকের প্রোমো দেখে কমেন্ট বক্সে দর্শকদের একটাই বক্তব্য, এর আগে বেহুলা ধারাবাহিকে স্টার জলসা যে বেঞ্চমার্ক সেট করেছিল, সেটা যেন এই ধারাবাহিকে বজায় থাকে। আবার অনেকেই এও লিখেছেন, কেন আবার বেহুলার গল্পকেই ফিরিয়ে আনলো স্টার জলসা?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks