...
...
Next Story

নিতে হয়েছিল থেরাপি, স্বামীর মৃত্যুর পর কীভাবে কঠিন সময় কাটিয়েছিলেন মন্দিরা?

২০২১ সালে মৃত্যু হয় রাজ কৌশলের। হঠাৎ করেই স্বামীর মৃত্যুর পর যেন দিশেহারা হয়ে পড়েছিলেন মন্দিরা বেদী। জিন্স এবং টপ পরে স্বামীর শেষ যাত্রায় তিনি অংশগ্রহণ করেছিলেন যার জন্য তুমুল কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে।

Published on: Jul 12, 2026, 15:15:18 IST
Advertisement

২০২১ সালে মৃত্যু হয় রাজ কৌশলের। হঠাৎ করেই স্বামীর মৃত্যুর পর যেন দিশেহারা হয়ে পড়েছিলেন মন্দিরা বেদী। জিন্স এবং টপ পরে স্বামীর শেষ যাত্রায় তিনি অংশগ্রহণ করেছিলেন যার জন্য তুমুল কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু কি করে সেই কঠিন সময় কাটিয়ে উঠলেন তিনি? সম্প্রতি ম্যাক্স, মিন অ্যান্ড মিয়োজাকি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সেই পুরনো দিনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মন্দিরা।

স্বামীর মৃত্যুর পর কীভাবে কঠিন সময় কাটিয়েছিলেন মন্দিরা?
স্বামীর মৃত্যুর পর কীভাবে কঠিন সময় কাটিয়েছিলেন মন্দিরা?

২০২১ সালে স্বামীকে হারানোর পর সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে সকলের সামনেই কেঁদে ফেলেন তিনি। তিনি জানেন, স্বামীর মৃত্যুর পর সমানে তাকে নিতে হয়েছে থেরাপি এবং কাউন্সেলিং করাতে হয়েছে। যদিও শুধুমাত্র স্বামীর মৃত্যুর জন্য নয়, এর আগেও একাধিকবার কঠিন সময়ে তিনি বারবার করিয়েছেন থেরাপি।

আরও পড়ুন: মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ, অভিনেতার খোঁজ দিলেন ঘনিষ্ঠ বন্ধু

মন্দিরা বলেন, জীবনের সেই কঠিন সময় মোকাবিলা করার জন্য থেরাপি নেওয়াটাই একমাত্র উপায় ছিল আমার কাছে। যখনই আমি ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়তাম এবং মনে হতো কিছুই ঠিক হচ্ছে না তখনই একজন কাউন্সিলরেরের সাহায্য নিয়েছি আমি। এতে আমি ভীষণ উপকৃত হয়েছি। তাই যখন আমি আমার স্বামীকে হারালাম, তখনো থেরাপির সাহায্য নিতে হয়েছিল আমাকে।

মন্দিরা বেদী ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তী দুই দশক ধরে এই দম্পতি একসঙ্গে জীবন গড়ে তোলেন। তাঁদের পুত্র বীরের জন্ম হয় এবং পরে ২০২০ সালে তাঁরা কন্যা তারাকে দত্তক নেন। ২০২১ সালের জুন মাসে ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ মারা যান। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি ‘শাদি কা লাড্ডু’ এবং ‘পেয়ার মে কভি কভি’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

ম্যাক্স, মিন এবং মিওজাকি সম্পর্কে

ট্রেলারটিতে ম্যাক্স ও মিন নামের এক তরুণ দম্পতিকে দেখানো হয়েছে, যাদের সম্পর্ক ম্যাক্সের জীবনের অন্যতম কঠিন এক সময়ে ভেঙে যায়। এই হৃদয়ভঙ্গ থেকে বেরিয়ে আসার সংগ্রামে, ম্যাক্স অপ্রত্যাশিতভাবে মিয়াওজাকি নামের একটি পোষা বিড়ালের মধ্যে সান্ত্বনা ও সঙ্গ খুঁজে পায়। ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ‘আধুনিক প্রেম, বিশৃঙ্খলা এবং যাদের কাছে আমরা ঘরে ফিরি—ম্যাক্স, মিন ও মিয়াওজাকির এক উদ্দাম কাহিনি।’

মন্দিরা বেদীকে দেখা যাবে ‘ম্যাক্স, মিন’ এবং ‘মিউজাকি’ ছবিতে, যা রচনা ও পরিচালনা করেছেন নরসিংহ মূর্তি। ছবিটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেধা শঙ্কর, সিদ্ধার্থ মেনন, আদিল হুসেন এবং নাফিসা আলী। ছবিটি ২০২৬ সালের ২৪শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks