...
...
Next Story

শাশুড়ি, বৌদি না অন্য কেউ, কে করল ইরার জীবন ধ্বংস? নাকি রয়েছে অন্য কোনও রহস্য?

আবার ওয়েব সিরিজে সৌমিতৃষা। এবার গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। সিরিজের নাম ‘মাঙ্গলিক’। নাম শুনেই বোঝা যাচ্ছে, একটি কুসংস্কারকে ঘিরে তৈরি হতে চলেছে এই সিরিজটি। টিজার দেখে দর্শকরা, কিছুটা আন্দাজ করতে পারলেও এবার বাকিটা স্পষ্ট হয়ে গেল ট্রেলার দেখে।

Published on: Nov 17, 2026, 16:28:41 IST
Advertisement

আবার ওয়েব সিরিজে সৌমিতৃষা। এবার গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। সিরিজের নাম ‘মাঙ্গলিক’। নাম শুনেই বোঝা যাচ্ছে, একটি কুসংস্কারকে ঘিরে তৈরি হতে চলেছে এই সিরিজটি। টিজার দেখে দর্শকরা, কিছুটা আন্দাজ করতে পারলেও এবার বাকিটা স্পষ্ট হয়ে গেল ট্রেলার দেখে।

শাশুড়ি, বৌদি না অন্য কেউ, কে করল ইরার জীবন ধ্বংস?
শাশুড়ি, বৌদি না অন্য কেউ, কে করল ইরার জীবন ধ্বংস?

মাঙ্গলিক ট্রেলার প্রসঙ্গে

মাঙ্গলিক সিরিজের যে নতুন ট্রেলার মুক্তি পেয়েছে সেখানে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে বিয়ের পর থেকেই একের পর এক হ্যালুসিয়েশন করতে সৌমিতৃষা ওরফে ইরা। সে কিছুটা জোর করেই বিয়ে করেছিল সিদ্ধার্থকে। প্রথম থেকে ইরা জানতো তার স্বামীর আগের দুই স্ত্রী রহস্যজনকভাবে মারা গিয়েছে কিন্তু তারপরেও সে বিয়ে করতে পিছপা হয়নি।

আরও পড়ুন: ২৩ নভেম্বর থেকে আসছে ‘আদরের নৌকা’, কোন ধারাবাহিকের জায়গা নিল?

কিন্তু সিদ্ধার্থের প্রথম দুই স্ত্রী শুধুমাত্র সিদ্ধার্থ মাঙ্গলিক হওয়ার কারণে মারা যায়নি, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য যা পড়ে আস্তে আস্তে বুঝতে পারে ইরা। ইরা বুঝতে পারে সে নিজের চোখের সামনে এমন কিছু দেখছে যা বাস্তবে হচ্ছে না। কিন্তু ইরাকে মারতে চাইছে কে?

কিন্তু কেন সিদ্ধার্থের জীবনে অন্য কাউকে মেনে নিতে পারছে না সিদ্ধার্থর বাড়ির কেউ। এর পেছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য? ষড়যন্ত্রের পেছনে থাকা আসল মানুষটিকে কি কোনদিন দেখতে পাবে ইরা? জানতে পারবে তার আসল অভিসন্ধি? নিজের সাংসারিক জীবন বাঁচানোর জন্য কি করবে ইরা?

আরও পড়ুন: কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়, নেপথ্যে কোন কারণ?

এই প্রশ্নের উত্তর একমাত্র পাওয়া যাবে মাঙ্গলিক সিরিজে যা দেখতে পাওয়া যাবে আগামী ২০ নভেম্বর থেকে হইচই-এর পর্দায়। প্রধান ভূমিকায় সৌমিতৃষা কুন্ডু এবং গৌরব চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে লাবনী সরকার, অনুরাধা মুখোপাধ্যায়, অঙ্কিতা মাঝি, শিঞ্জিনী চক্রবর্তী, অভিজিৎ সরকার, সৌভিক চক্রবর্তী সহ আরো অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks