...
...
Next Story

'ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর হচ্ছে না…', স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে মানসী!

ছেলের জন্মদিনের দিনই স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেন মানসী সেনগুপ্ত।

Published on: Mar 19, 2026, 20:21:58 IST
Advertisement

ছেলের জন্মদিনের দিনই স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেন মানসী সেনগুপ্ত। ছোটপর্দার পরিচিত মুখ মানসী। নানা ধারাবাহিকে দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা। তবে তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের আগে সন্তানের বাবার পরিচয় নিয়ে জলঘোলা হওয়া শুরু হলে সকলকে জবাব দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন মাঝে তাঁর স্বামীর সঙ্গে তাঁর সমস্যা দেখা দিলেও ফের সবটা মিটিয়ে নিয়ে এক হয়েছেন তাঁরা। তিনি নিজেই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। তারপর সেই সব বিতর্ক থিতিয়ে গিয়েছিল।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে মানসী!
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে মানসী!

আরও পড়ুন: জোড়া লাগবে পলাশ স্মৃতির ভাঙা সম্পর্ক? 'ওঁরা আবার এক হবে…', বললেন গায়কের ছবির অভিনেত্রী ডেইজি

তবে মাঝে ফের সন্তানের ‘বাবা কই’, ‘স্বামীকে দেখা যায় না কেন’, ‘কে তাঁর ছেলের বাবা’, এমন ব্যক্তিগত প্রশ্নে জেরবার করতে থাকেন নেটিজেনরা। মানসী সম্প্রতি এক পডকাস্টে তা নিয়ে মুখ খুলেছিলেন। সেখানেও তাঁর কথা থেকে আভাস মেলেনি যে তিনি এই সিদ্ধান্ত নিতে চলেছেন। তবে এবার ছেলের জন্মদিনের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে মানসী লিখেছিলেন, ‘তোমার মা-ও আমি, বাবাও আমি।’ আর তাঁর এই পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই সকলের মনে প্রশ্ন জাগে তবে কি ফের তাঁর সংসারে সমস্যা দেখা দিল?

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইতিমধ্যেই তিনি ও তাঁর স্বামী বিবাহচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি লেখেন, ‘আমার স্বামীর সঙ্গে তো অনেক দিন ধরেই সমস্যা রয়েছে। ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্স ফাইল করেছি। তবে মা-বাবা হিসাবে দু’জনেই নিজেদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেওছে। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।’

প্রসঙ্গত, মানসী এর আগেও জানিয়েছিলেন যে মাঝে তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক নাকি পৌঁছে ছিল তলানিতে। এমনকী দু'জনে সেই সময় সম্পর্কে ইতি টানার কথাও ভেবেছিলেন। কিন্তু পরবর্তীতে দু'জনের মাঝের দূরত্ব কমে। মেয়ের কথা ভেবে সব ঠিক করে নেন তাঁরা। তারপরই অধ্যায়ের জন্ম।

কাজের সূত্রে, মানসীকে বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’তে দেখা যাচ্ছে। তাছাড়াও স্টার জলসায় নতুন শুরু হওয়া সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখোপাধ্যায়ের মেগা 'গঙ্গা'তেও অভিনেত্রীকে বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe