‘ধুরন্ধর’ ছবির পর আবার প্রলয় ছবির শুটিং শুরু করেছেন রণবীর সিং। যদিও মাঝে ‘ডন’ ছবি নিয়ে বেশ বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। এবার জোর কদমে কাজে ফেরার পালা। কিন্তু ‘প্রলয়’ ছবির শুটিং শুরু হতেই আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন রণবীর সিং।

জানা গিয়েছে, এই ছবির শুটিং হচ্ছিল আজাদ ময়দানে। কিন্তু ছবির শুটিংয়ের জন্য বাতিল করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের একাধিক ম্যাচ আর তাতেই ক্ষিপ্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এপেক্স কাউন্সিলর সদস্য নাদিম মেমন।
আরও পড়ুন: বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকারের ক্রীড়া দপ্তরের অনুমতি নিয়ে আজাদ ময়দানে প্রলয়ের শুটিং করছিলেন নির্মাতারা। প্রায় ছয় ঘন্টা এই শুটিংয়ের জেড়ে বন্ধ করা হয়েছিল স্কুল স্তরের অনূর্ধ্ব১৪ এবং অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্ট। এই ঘটনার পরেই বিতর্কে জড়িয়েছে গোটা ইউনিট।
নাদিম মেনন অসন্তোষ প্রকাশ করে জানান, আজাদ ময়দানে এই প্রথম কোনও সিনেমার শুটিং হল। শুটিংয়ের জন্য একটি বিশাল সেট তৈরি করা হয়েছিল মাঠের মাঝখানে। কৃত্রিম ঘাস বিছিয়ে দেওয়া হয়েছিল মাঠে। কিন্তু যেখানে ক্রিকেটাররা নিয়মিত প্র্যাকটিস করেন সেখানে সেট তৈরি হওয়ার ফলে মাঠ নষ্ট হয়ে যেতে পারে। আগামী দিনে এই খেলোয়াড়দের ভবিষ্যত যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায় কে নেবে?
আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
{{/usCountry}}আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
{{/usCountry}}খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় বিতর্কে শিরোনামে আবার উঠে এসেছে রণবীর সিং এর নাম। তবে পরিচালক জানিয়েছেন, আগে থেকেই প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। বিভিন্ন জটিলতার কারণে মুম্বইয়ের কোন জায়গায় শুটিং সেট তৈরি করা যায় না। এই ঘটনা সেটাই আরো একবার প্রমাণ করে দিল। কিছু মানুষ অহেতুক এই ব্যাপারটি নিয়ে জল ঘোলা করছেন।