...
...
Next Story

Serial Update: হল গৌরব-শোলাঙ্কির 'মিলন হবে কতদিনে'-র স্লট ঘোষণা, কোন মেগার জায়গা নিল এলা-গোরা?

হয়ে গেল মিলন হবে কতদিনে-র স্লট ঘোষণা। প্রাইম টাইম পেল কি গৌরব-শোলাঙ্কির জুটি? কোন ধারাবাহিকের জায়গা নেবে এটি?

Published on: Nov 21, 2025, 14:28:50 IST
By
Prefer HTon Google
Advertisement

‘গাঁটছড়া’ দিয়ে দারুণ জনপ্রিয়তা পায় খড়ি-ঋদ্ধি থুরি গৌরব চট্টোপাধ্যায় আর শোলাঙ্কি রায়ের জুটি। দর্শকদের চাহিদায় ফিরছেন দুজনে। স্টার জলসায় অনেকদিন আগেই এসেছিল ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকের প্রোমো। এবার হল স্লট ঘোষণা। কোন মেগার জায়গা নিল এলা-গোরা? জলসার জনপ্রিয় জুটি পেল কি প্রাইম স্লট?

হয়ে গেল মিলন হবে কতদিনের স্লট ঘোষণা।
হয়ে গেল মিলন হবে কতদিনের স্লট ঘোষণা।

১ জানুয়ারি থেকে সম্প্রচার হবে ‘মিলন হবে কতদিনে’। রাত সাড়ে ৯টায় আসবে এই মেগা। অর্থাৎ এবার বিদায়ের পালা অনুরাগের ছোঁয়ার। স্টার জলসার তরফ থেকে প্রোমো শেয়ার করতেই, একজন কমেন্টে লিখলেন, ‘থ্যাঙ্ক গড এতদিনে শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া’। আরেকজন লিখলেন, ‘সত্যি বলতে আর কোনো গল্প ছিল না’! তৃতীয় মন্তব্যে লেখা, ‘ভালো সময়ে দিয়েছে।’ অর্থাৎ, জি বাংলার ‘কনে দেখা আলো’-র মুখোমুখি হবে ‘মিলন হবে কতদিনে’।

আরও পড়ুন: ‘আমি তো ছেলে খুঁজছি…’! পাশে প্রতীক, বিয়ের প্রসঙ্গ উঠতেই লাজুক মুখে জবাব সোনামণির

সিরিয়ালে শোলাঙ্কির চরিত্রের নাম এলা। আর গৌরবের নাম গোরা। দুজনে একদম আলাদা স্বভাবের। ভাঙা জিনিসকে গড়তে ভালোবাসে এলা। ভালোবাসে স্বপ্ন দেখতে। গান-কবিতাই তাঁর জগত। এদিকে, মেয়েকে নিয়ে অবহেলা মায়ের। এলাকে নিদান দেয়, সাতদিনের মধ্যে চাকরি জোগাড় না করতে পারলে মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে হবে।

আরও পড়ুন: অহনার বুকে মুখ গুঁজে মীরা, চুমু দীপঙ্করের, ভাইরাল আদুরে মুহূর্ত! ১৯-এ সহবাস, কত বছর বয়সে মা হন ‘মিশকা’?

এদিকে গোরা, অর্থাৎ গৌরবের চরিত্রটি আবার প্রেম-ভালোবাসায় বিশ্বাসই করে না। তাঁর মতে এটা নাকি একটা স্ক্যাম। সে ভাবে, মানুষকে ভুল পথে চালিত করে ভালোবাসা। এই দুটি মানুষই মুখোমুখি। তাহলে কি জমবে প্রেমটা? নাকি মুখোমুখি হলেই ঝামেলা লাগবে! অবশ্য, ঝগড়া থেকেই তো প্রেমের শুরু…! ‘মিলন হবে কতদিনে’ মেগায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশিক রায়। খুব সম্ভবত নেগেটিভ চরিত্রেই অভিনেতা।

এদিকে, এই মুহূর্তে বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। যা শুরু হয়েছিল ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। সূর্য ও দীপার চরিত্র এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, সাড়ে ৩ বছর পরেও চলছিল রমরমিয়ে। সম্প্রতি অনুরাগের ছোঁয়া থেকে সরে যান দিব্যজ্যোতি। কয়েক বছর এগিয়ে যায় গল্প। প্রধান চরিত্রে দেখা যাচ্ছে স্বস্তিকা ঘোষ, তিয়াসা ভট্টাচার্য, রাহুল মজুমদারকে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks