...
...
Next Story

মিমির সঙ্গে জুটি বাঁধছেন রাহুল! কোন সিরিজে একসঙ্গে দেখা মিলবে তাঁদের?

এবার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রাহুল দেব বোস। হইচই একটি নতুন সিরিজে নায়িকার বিপরীতে দেখা মিলবে রাহুলের। নির্ঝর মিত্রের পরিচালনায় হইচই-এ আসছে 'কুইনস'। সেখানেই জুটিতে ধরা দেবেন রাহুল -মিমি।

Published on: Feb 21, 2026, 18:40:40 IST
Advertisement

এবার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রাহুল দেব বোস। হইচই একটি নতুন সিরিজে নায়িকার বিপরীতে দেখা মিলবে রাহুলের। নির্ঝর মিত্রের পরিচালনায় হইচই-এ আসছে 'কুইনস'। সেখানেই জুটিতে ধরা দেবেন রাহুল -মিমি।

মিমির সঙ্গে জুটি বাঁধছেন রাহুল! কোন সিরিজে একসঙ্গে দেখা মিলবে তাঁদের?
মিমির সঙ্গে জুটি বাঁধছেন রাহুল! কোন সিরিজে একসঙ্গে দেখা মিলবে তাঁদের?

আরও পড়ুন: বঙ্গভূষণ পাচ্ছেন পরমব্রত, ভাষা দিবসেই এল বড় সুখবর, আর কারা আছেন তালিকায়?

ইতিমধ্যেই সিরিজের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চরম পদক্ষেপ করতে দেখা যাবে মিমি অভিনীত চরিত্রটিকে। রাহুল কোন অবতারে ধরা দেবেন? তা নায়ক নিজেই জানালেন।

হিন্দুস্তান টাইমস বাংলাকে রাহুল তাঁর নতুন সিরিজ প্রসঙ্গে বলেন, ‘এই প্রোজেক্টের শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব অল্পদিন হল আমাদের কাজ শুরু হয়েছে। তবে তার মধ্যেই পুরো ইউনিটের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। নির্ঝর খুবই ভালো একজন পরিচালক। খুব অল্পদিনেই ও যা ভালো কাজ উপহার দিয়েছে, আগামীতেও তেমনটাই করবে, আর এতে যে ওঁর খ্যাতি আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।’

পরিচালক ছাড়াও সিরিজের বাকি কলাকুশলীদের প্রসঙ্গেও মুখ খোলেন রাহুল। তিনি বলেন, ‘দুর্বারের সঙ্গে আমি এর আগের সিরিজে কাজ করেছি। তাছাড়াও যুথাজিৎ, পায়েলদি সকলের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো।’

এই প্রথমবার তিনি অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন। সেই প্রসঙ্গেও নানা কথা ভাগ করে রাহুল। তিনি বলেন, ‘মিমির সঙ্গে এই প্রথমবার কাজ করছি। যতটুকু কাজ হয়েছে তাতে বুঝেছি ও ভীষণ ভাবে প্রফেশানাল। খুবই স্ট্রংলি একটা চরিত্রকে ধরে। এখনও পর্যন্ত ওঁর সঙ্গে কাজ করে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে।’

পাশাপাশি নায়ক নিজের নানা কাজ নিয়েও কথা বলেন। রাহুলের কথায়, ‘এই বছরটা আমার জন্য খুবই বড় হতে চলেছে। একের পর এক ভিন্ন স্বাদের চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছিল। এর আগে একটি রম-কম (রোম্যান্টিক কমেডি) করেছিলাম। এটা সম্পূর্ণ একটা অন্যরকমের চরিত্র। এরপরও অবশ্যই পরিকল্পনা করা রয়েছে। আমার ইচ্ছে আছে এই বছর আমি এমন কিছু কাজ করব যেখানে একটা চরিত্র আর একটার থেকে আলাদা হবে। তাই চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এবার আমি একটি যত্নশীল। আর এই প্রোজেক্টা খুবই ওয়ান্ডারফুল একটি প্রোজেক্ট, ফলে আশা করছি সকলের খুবই ভালো লাগবে।’

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীও ইতিমধ্যেই তাঁর এই নতুন কাজের ঘোষণা করে একগুচ্ছ ছবি ইন্সটাগ্রামে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এর আগে মিমি-নির্ঝর জুটি ‘ডাইনি’র মতো সিরিজ উপহার দর্শক দিয়েছিল দর্শকদের। আর এবার সেখানে নতুন সংযোজন রাহুল। এবার দেখার 'কুইনস' সকলের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks