...
...
Next Story

একা হাতেই সামলালেন সব, অষ্টমীতে গোলাপি চুড়িদারে সাজলেন মিমি

দুর্গাপুজোর বাকি দিনগুলির মধ্যে অষ্টমী তিথি সবথেকে বেশি, গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই হয় সন্ধিপুজো। এই বছর দুর্গাপুজোয় সন্ধিপুজোর তিথি ছিল বেশ সকাল সকাল তাই প্রত্যেকেই সকালবেলা স্নান করে মা দুর্গার কাছে অঞ্জলি দিয়ে সন্ধিপুজো দেখার মাধ্যমে শুরু করেছেন মহা অষ্টমীর দিন।

Published on: Oct 19, 2026, 16:00:25 IST
Advertisement

দুর্গাপুজোর বাকি দিনগুলির মধ্যে অষ্টমী তিথি সবথেকে বেশি, গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই হয় সন্ধিপুজো। এই বছর দুর্গাপুজোয় সন্ধিপুজোর তিথি ছিল বেশ সকাল সকাল তাই প্রত্যেকেই সকালবেলা স্নান করে মা দুর্গার কাছে অঞ্জলি দিয়ে সন্ধিপুজো দেখার মাধ্যমে শুরু করেছেন মহা অষ্টমীর দিন।

অষ্টমীতে গোলাপি চুড়িদারে সাজলেন মিমি
অষ্টমীতে গোলাপি চুড়িদারে সাজলেন মিমি

মহা অষ্টমী তিথিতে মিমিকে দেখা গেল একেবারে অন্যরকম সাজে। একটি গোলাপি রঙের চুড়িদার পরে একা হাতে সবকিছু সামলাতে দেখা গেল অভিনেত্রীকে। আবাসনের দুর্গাপুজোয় পদ্মফুল ফোটানো থেকে শুরু করে ১০৮টি প্রদীপ জ্বালানো, প্রত্যেকের হাতে প্রসাদ তুলে দেওয়া, সবকিছুই করতে দেখা গেল অভিনেত্রীকে।

আরও পড়ুন: 'তু তু হ্যায় ওহি', সপ্তমীর রাতে বাড়িতেই কাঞ্চনের সঙ্গে নাচ শ্রীময়ীর

এই দিন বাবাকে পাশে নিয়ে দেবী দুর্গার কাছে আশীর্বাদ নিতে দেখা গেল মিমিকে। সকলে যাতে সুন্দরভাবে অঞ্জলি দিতে পারেন তার জন্য দায়িত্ব সহকারে প্রত্যেকের হাতে ফুল দিতেও দেখা গেল তাঁকে। সবমিলিয়ে তারকা খচিত কোনও ব্যাপার দেখতে পাওয়া গেল না অভিনেত্রীর মধ্যে, বরং তিনি আবাসনের পুজোয় ঠিক যেন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন।

আরও পড়ুন: 'যারা চলে গেল আর যারা রয়ে গেল...', গতকালের দুর্ঘটনায় মন খারাপ শ্রুতির

প্রসঙ্গত, এই বছর দুর্গাপুজো আরো একটি কারণে অনেক বেশি স্পেশাল মিমির কাছে কারণ এই বছর মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’, যেখানে আবার আবিরের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ছবিতে আবির এবং মিমি দুজনেই তরুণ বিপ্লবীর ভূমিকায় অভিনয় করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks