আগামী দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবিতে আবির চট্টোপাধ্যায় বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী। এর আগেও ‘রক্তবীজ’ ছবিতে মিমি এবং আবির একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে এই ছবিটি দুজনেই তরুণ বিপ্লবী চরিত্রে অভিনয় করবেন।

বিপ্লবী মানেই তার মনে কোনও ভয় নেই। বিপ্লবী মানেই সে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। কিন্তু এই সিনেমার প্রমোশনে মিমি তার এমন একটি ভয়ের কথা জানালেন যা এতদিন তিনি গোপন করে রেখেছিলেন। আনন্দবাজার সোশ্যালকে দেওয়া সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানিয়েছেন, এখনও রাতে ঘুমাতে পারেন না তিনি।
আরও পড়ুন: ভরদুপুরে প্রসেনজিতের বাড়িতে ডাকাতের হানা! পুলিশে না গিয়ে এ কি করলেন অভিনেতা?
কোন ভয়ে এখনও রাত জেগে থাকতে হয় মিমিকে? কেনই বা রাতে ঘুমাতে পারেন না তিনি? আসলে এই ভয় অন্য কোনও ভয় নয় বরং এই ভয় নতুন কোন ছবি শুটিং হওয়ার আগের ভয়। বহু বছর ধরে মিমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিন্তু আজও নতুন কোনও ছবিতে যখন তিনি কাজ করতে যান তখন একটা অজানা ভয় তাঁকে তাড়া করে বেড়ায়।
মিমি জানান, আজও শুটিং শুরু হওয়ার আগে রাতে ঘুম আসে না। শুটিংয়ের প্রথম দিন ১৫ মিনিট আগেই তিনি চলে যান সেটে। কারা রয়েছে, সবাই কি কাজ করছে এই সবকিছু লক্ষ্য করেন তিনি। এককথায় নিজের ভয় তাড়ানোর জন্য একটু আগেভাগেই তিনি চলে আসেন শুটিং ফ্লোরে।
{{/usCountry}}মিমি জানান, আজও শুটিং শুরু হওয়ার আগে রাতে ঘুম আসে না। শুটিংয়ের প্রথম দিন ১৫ মিনিট আগেই তিনি চলে যান সেটে। কারা রয়েছে, সবাই কি কাজ করছে এই সবকিছু লক্ষ্য করেন তিনি। এককথায় নিজের ভয় তাড়ানোর জন্য একটু আগেভাগেই তিনি চলে আসেন শুটিং ফ্লোরে।
{{/usCountry}}আরও পড়ুন: এবার সিনেমা হলে আসছে ‘শাকচুন্নি’! বড় পর্দায় কবে মুক্তি পাবে সৃজিতের এই ছবি?
উল্লেখ্য, ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের দাবী'র ‘সব্যসাচী’র ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে।