...
...
Next Story

একের পর এক হিট ছবি রয়েছে মিমির ঝুলিতে, 'অভিনয় করব না আমি ১০ বছর পর…’, তার সত্ত্বেও বড় সিদ্ধান্ত মিমির!

সব মিলিয়ে মিমি চক্রবর্তীর কেরিয়ার যে পিকে তা বলাই বাহুল্য। কিন্তু এর মধ্যেই নায়িকা জানালেন তিনি নাকি দশ বছর পর আর কাজ করবেন না?

Published on: Jan 22, 2026, 13:11:29 IST
Advertisement

জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর ঝুলিতে রয়েছে বহু হিট ছবি। গত বছর পুজোয় তাঁর ছবি 'রক্তবীজ ২' মুক্তি পেয়েছিল। সেই ছবিতে নায়িকার বিকিনি লুক দারুণ ভাবে ভাইরাল হয়েছিল। তা দারুণ ভাবে সারা ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে। তা নিয়ে আলোচনাও কম হয়নি। তাছাড়াও নায়িকার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ আসছে। সব মিলিয়ে মিমির কেরিয়ার যে পিকে তা বলাই বাহুল্য। কিন্তু এর মধ্যেই নায়িকা জানালেন তিনি নাকি দশ বছর পর আর কাজ করবেন না?

'অভিনয় করব না আমি ১০ বছর পর…’, একের পর এক হিট দেওয়ার পরও এমন সিদ্ধান্ত মিমির!
'অভিনয় করব না আমি ১০ বছর পর…’, একের পর এক হিট দেওয়ার পরও এমন সিদ্ধান্ত মিমির!

আরও পড়ুন: 'আমি ইতিমধ্যেই গৌরীকে বিয়ে করেছি…', প্রেমিকার সঙ্গে নতুন অধ্যায় শুরু আমিরের!

ইন্ডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকাকে প্রশ্ন করা হয় তিনি আজ থেকে ১০-১৫ বছর পর তিন যদি অভিনয় না করেন, তাহলে কী করবেন? এই প্রশ্ন শুনে মিমি নিজেই দৃঢ় ভাবে জানান তিনি অভিনয় করবেন না। নায়িকার কথায়, ‘অভিনয় করব না আমি ১০ বছর পর।’

প্রসঙ্গত, কিছুদিন আগে মিমি ছবি প্রমোশন প্রসঙ্গেও তাঁর মতামত ভাগ করে নিয়েছিলেন। টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি বলেছিলেন, '‘আমি বিশ্বাস করি দর্শকদের যেটা দেখার সেটা তাঁরা দেখবেন। আর ওতো প্রমোশন করে কোনও লাভ নেই। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। অন্যদের অন্য রকমের ভাবনা থাকতেই পারে। আমার মনে হয় ছবি মুক্তির দশ দিন আগে দর্শকদের বলা। আর বড় বড় হোডিং, পোস্টার যেগুলো হয়, সেগুলো যদি ইন্টারেস্টিং হয় তাহলে অবশ্যই দর্শকদের চোখ সেখানে যাবে। যেমন আমার ডাইনির পোস্টার গুলো খুব নজরকাড়া ছিল। যদি পোস্টার, বিলবোর্ড, ট্রেলার, টিজার নজরকাড়া হয়, গান যদি আকর্ষণীয় হয় তাহলে দর্শকরা যাবেন ছবি দেখতে।’

তাঁর কথায়, 'ট্রেলার একটি ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হয়তো আমি একটু পুরানো সময়ের মতো করে ভাবনা চিন্তা করি। তবে আমার মনে হয় ওতো প্রমোশন করে কোনও লাভ নেই। কারণ যত বেশি প্রমোশন করবে তত বেশি প্রোডাকশন ভ্যালু বাড়বে, তত খরচ বাড়বে। ওই খরচটা বাড়িয়ে কোনও দরকার নেই। যেটুকু বেসিক করা, মানে যেমন ইউন্ডোজ করে ঘরের মধ্যে বসে। ওটাই যথেষ্ঠ।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe