'আমি ইতিমধ্যেই গৌরীকে বিয়ে করেছি…', প্রেমিকার সঙ্গে নতুন অধ্যায় শুরু আমিরের!
গৌরী স্প্র্যাটে সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল নতুন বাড়ি কিনেছেন আমির। তাছাড়াও আমির জানিয়েছেন যে, গৌরীকে তিনি তাঁর স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছেন। আমির জানিয়েছেন গৌরীকে মনে মনে বিয়ে করেছেন তিনি।
বলিউড সুপারস্টার আমির খান তাঁর পেশাগত এবং ব্যক্তিগত জীবন উভয় কারণেই প্রতিনিয়ত চর্চায় থাকেন। বর্তমানে আমির তাঁর নতুন বান্ধবী গৌরী স্প্র্যাটে সঙ্গে তাঁর সম্পর্কের জন্য বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে, আমিরকে গৌরীর সঙ্গে প্রায়ই একসঙ্গে দেখা যায়। দু'জনে বেশ কিছুদিন ধরে ডেট করছেন। খবর অনুসারে, তাঁরা মুম্বইয়ের একটি বিলাসবহুল নতুন বাড়ি কিনেছেন। তাছাড়াও আমির জানিয়েছেন যে, গৌরীকে তিনি তাঁর স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছেন। আমির জানিয়েছেন গৌরীকে তিনি মনে মনেই বিয়ে করেছেন।

আরও পড়ুন: একটা জুতোর জন্য আটকে গিয়েছিল অমিতাভের ছবির শ্যুটিং! জানেন তারপর কী করেছিলেন বিগবি?
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান এই প্রসঙ্গে কথা বলেন। গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর অকপটে দিয়েছেন অভিনেতা। তাঁকে একটি ছবি দেখানো হলে, আমির বলেন, ‘এটা আমার ছবি 'হ্যাপি প্যাটেল' মুক্তির ঠিক মাঝামাঝি সময়ে ঘটছে। তাই, এটা একেবারেই পাগলামি।'
আরও পড়ুন: মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন সৌরভের! বরকে কী আদুরে বার্তা দিলেন দর্শনা?
আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী অনিন্দিতা! হিরণের নামে দায়ের করলেন অভিযোগ
আমির খান আরও বলেন, ‘গৌরী এবং আমি একে অপরকে নিয়ে সত্যিই সিরিয়াস এবং আমরা কমিটেড সম্পর্কের মধ্যে আছি। আমরা একসঙ্গে আছি। আর বিয়ের কথা বলতে গেলে, আমার মনে হয় আমি ইতিমধ্যেই গৌরীকে মনে মনে বিয়ে করেছি। তাই আমরা এটা আনুষ্ঠানিক ভাবে করব কিনা তা আমরা পরে সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর আবার বিচ্ছেদ যুজবেন্দ্রের জীবনে? মাহাভাশকে করলেন আনফলো!
আরও পড়ুন: প্রাক্তন দেবের সঙ্গে ছবিতে জুটি বাঁধবেন স্ত্রী শুভশ্রী, 'অতীত নিয়ে…', যা বললেন স্বামী রাজ
প্রসঙ্গত, গত বছর ৬০তম জন্মদিনে আমির খান তাঁর বান্ধবী গৌরীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাতে ভক্তরা বেশ অবাক হয়েছিলেন তা বলাই বাহুল্য। মুম্বইয়ে গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আমির তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন এবং জানান যে তাঁরা ২৫ বছর ধরে একে অপরকে চেনেন। তিনি বলেন, ‘আমরা দেখা করেছিলাম, যোগাযোগ ছিল আমাদের মধ্যে এবং সব কিছু স্বাভাবিক ভাবেই ঘটেছিল।’
E-Paper

