নতুন বছরের শুরুতেই স্বপ্নপূরণ হল মিমির! ‘আমি খুবই উত্তেজিত…’, বললেন নায়িকা

জানেন মিমি চক্রবর্তীর কী স্বপ্ন ছিল? তিনি সেই কথা তাঁর নতুন ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নিলেন। মিমি বুধবার একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

Published on: Jan 21, 2026 3:12 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর কিছুদিনের মধ্যেই মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পেতে চলেছে। তাই ছবির প্রচার নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত নায়িকা। আর এই ছবির সঙ্গে যে ভূতের একটা যোগ রয়েছে তা বলাই বাহুল্য। তবে এর সঙ্গে অনেকটাই মিশে আছে হাস্যরস। আর হাস্যরসের সঙ্গে ভূতের কম্বিনেশন বাংলার পাঠকদের কাছে যিনি পৌঁছে দিয়েছিলেন তিনি হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাই ছবি মুক্তির আগে তাঁর সঙ্গে দেখা করে মিমি লেখকের আশীর্বাদ নিলেন। আর এরপরই লেখক স্বপ্নপূরণ করলেন নায়িকার।

নতুন বছরের শুরুতেই স্বপ্নপূরণ হল মিমির! ‘আমি খুবই উত্তেজিত…’, বললেন নায়িকা
নতুন বছরের শুরুতেই স্বপ্নপূরণ হল মিমির! ‘আমি খুবই উত্তেজিত…’, বললেন নায়িকা

আরও পড়ুন: বদলে যাচ্ছে 'দিদি নম্বর ১'-এর স্লট! ফেব্রুয়ারি থেকে কোন সময় জি বাংলার পর্দায় দেখা মিলবে রচনার?

জানেন নায়িকার কী স্বপ্ন ছিল? তিনি সেই কথা তাঁর নতুন ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মিমি বুধবার একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

সেখানে নায়িকার হাতে দেখা যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস 'গোঁসাই বাগানের ভূত' বইটি। আর নায়িকাকে বলতে শোনা যায়, ‘হ্যালো, আমি সবে মাত্র এই বইটা সই করিয়ে আনলাম। কার কাছ থেকে জানেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছ থেকে। আমি তাঁর বাড়ি গিয়েছিলাম। আর তিনি এই বার্তাটা লিখে দিয়েছেন এই বইতে। আমি জানি না, আমি কী বলব। আমি খুবই আনন্দিত। আমার মনে হয় যাঁরা এই বইটা পড়েছেন, তাঁরা জানেন। এই বইটা আমাদের সকলের ছোটবেলার সঙ্গে যুক্ত। এই বইটাকে ঘিরে কত যে অনুভূতি।’

আরও পড়ুন: ‘বর্ডার ২'-এর জন্য ট্রোল্ড বরুণ, 'অপমান করা খুব সহজ…', ট্রোলারদের কড়া জবাব সুনীলের

তিনি আরও বলেন, ‘এটা আমার স্বপ্ন ছিল যে, এই বইটাই আমি একদিন সই করাবো। কিন্তু আজ আমি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। অরিত্র, আমাদের ছবির পরিচালক আমাকে বইটা উপহার দেয়। তাই বইতে তিনি আমার ও অরিত্রর নাম লিখে দিয়েছেন। ব্যস স্বপ্নপূরণের গল্প। আমি খুবই উত্তেজিত। আর এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল।’

এরপর নায়িকা তাঁর ছবির কথাও ফের একবার দর্শকদের মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘২৩ তারিখ ভানুপ্রিয়া ভূতের হোটেল মুক্তি পাচ্ছে। দয়া করে যাবেন। আর এটা ওঁর থেকেও অনেকটা অনুপ্রাণিত হয়ে করা। বলা ভালো ওঁর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে করা আমাদের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।'

প্রসঙ্গত, এই ছবিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক, শ্রুতি দাস-সহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ইউন্ডোজ প্রোডাকশন হাউজ।