‘বর্ডার ২'-এর জন্য ট্রোল্ড বরুণ, 'অপমান করা খুব সহজ…', ট্রোলারদের কড়া জবাব সুনীলের
ইতিমধ্যেই 'বর্ডার ২'-এর গান ‘ঘর কব আওগে’ মুক্তি পেয়েছে। কিন্তু এই গান মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক ভাবে ট্রোল্ড হচ্ছেন বরুণ। আর এবার সেই ট্রোলারদের বরুনের হয়ে কড়া জবাব দিলেন সুনীল।
সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি অভিনীত 'বর্ডার ২' আসছে। এই ছবিটি 'বর্ডার' ছবির সিক্যুয়াল। 'বর্ডার' ছবিতে অভিনয় করেছিলেন সুনীল শেট্টি। আর 'বর্ডার ২'তে অভিনয় করতে দেখা যাবে তাঁর ছেলে আহানকে। ছবির অন্যতম প্রধান চরিত্রে থাকবেন তিনি। তাই খুব স্বাভাবিক ভাবে অভিনেতা ছেলের জন্য বেশ খুশি। ইতিমধ্যেই 'বর্ডার ২'-এর গান ‘ঘর কব আওগে’ মুক্তি পেয়েছে। কিন্তু এই গান মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক ভাবে ট্রোল্ড হচ্ছেন বরুণ। আর এবার সেই ট্রোলারদের বরুনের হয়ে কড়া জবাব দিলেন সুনীল।

আরও পড়ুন: ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি, কাবাব-সহ আর কী কী লোভনীয় পদে ঠাসা ছিল শ্বেতা-রুবেলের বিবাহবার্ষিকীর মেনু?
বরুণ ধাওয়ান সম্পর্কে সুনীল শেট্টি কী বললেন?
বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল এই প্রসঙ্গে বলেন, ‘কেউ কি এখনও 'বর্ডার ২' দেখেছেন? কেউ এখনও ছবিটি দেখেননি। আমরা কেবল কয়েকটি ঝলক দেখেছি। বরুণ ধাওয়ান ছবিতে দুর্দান্ত কাজ করবেন। তিনি খুব ভালো অভিনেতা। বরুণ নিজের চরিত্রে অভিনয় করছেন না। তিনি একজন অফিসারের চরিত্রে অভিনয় করছেন যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। কিছু বলার আগে আমাদের একটু ভাবা উচিত। আজকাল কাউকে অপমান করা খুব সহজ।'
প্রসঙ্গত, এর আগে এক নেটিজেন বরুণকে ট্রোল করেছিলেন, তখন নায়ক নিজেই ট্রোলিংয়ের জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এটাই গানটিকে হিট করেছে এবং সবাই এটা উপভোগ করছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’
আরও পড়ুন: একগুচ্ছ ব্রেকআপের পর প্রেমদিবসে করবেন শ্যামৌপ্তিকে বিয়ে! রণজয় বলছেন, 'আমি চিরকালই...'
বর্ডার ২ কবে মুক্তি পাচ্ছে?
‘বর্ডার ২’ ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং। এটি জে.পি. দত্তের ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবি 'বর্ডার' -এর সিক্যুয়েল। এই চারজন প্রধান অভিনেতা ছাড়াও, ছবিতে আরও অভিনয় করেছেন সোনম বাজওয়া, আনিয়া সিং, মেধা রানা এবং মোনা সিং। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জে.পি. দত্ত এবং নিধি দত্ত। ছবিটি ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনাও বেশ চোখে পড়ার মতো।
আরও পড়ুন: একগুচ্ছ ব্রেকআপের পর প্রেমদিবসে করবেন শ্যামৌপ্তিকে বিয়ে! রণজয় বলছেন, 'আমি চিরকালই...'
E-Paper











