...
...
Next Story

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফিরছে ‘মিরাক্কেল’, বিচারকের আসনে থাকছেন কারা?

নিখাদ হাস্যরস দিয়ে মানুষকে হাসানোর একটি অনুষ্ঠান মিরাক্কেল। মীর সঞ্চালিত এই অনুষ্ঠানটি টিআরপির একটা আলাদাই অবস্থানে ছিল। অনুষ্ঠানের প্রতিযোগীরা নিজেদের পরিচিতি তৈরি করতে পেরেছিলেন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও। কিন্তু গত ৫ বছর আর ছোটপর্দায় দেখা যায়নি মিরাক্কেল কে।

Published on: Nov 11, 2026, 21:30:45 IST
Advertisement

নিখাদ হাস্যরস দিয়ে মানুষকে হাসানোর একটি অনুষ্ঠান ‘মিরাক্কেল’। মীর সঞ্চালিত এই অনুষ্ঠানটি টিআরপির একটা আলাদাই অবস্থানে ছিল। অনুষ্ঠানের প্রতিযোগীরা নিজেদের পরিচিতি তৈরি করতে পেরেছিলেন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও। কিন্তু গত ৫ বছর আর ছোটপর্দায় দেখা যায়নি মিরাক্কেলকে।

ফিরছে ‘মিরাক্কেল’, বিচারকের আসনে থাকছেন কারা?
ফিরছে ‘মিরাক্কেল’, বিচারকের আসনে থাকছেন কারা?

এবার সমস্ত কমেডি প্রেমিক মানুষদের জন্য সুখবর। দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরতে চলেছে ‘মিরাক্কেল’। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ঝলক প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে চ্যানেলের তরফ থেকে। অডিশনের জন্য আহ্বান জানানো হয়েছে ছোট থেকে বড় সমস্ত বয়সের কমেডিয়ানদের।

আরও পড়ুন: 'তোমার জন্যই উৎসবে ফেরা', ভালোবাসার মানুষকে পেয়ে পাল্টে গেল শুভস্মিতার জীবন

তবে এই অনুষ্ঠানটি এবার একদম অন্যরকম আঙ্গিকে সাজানো হচ্ছে। বাছাই পর্ব হওয়ার পরেই শুরু হয়ে যাবে মূল পর্ব যেখানে প্রতিযোগীরা লড়াই করবেন একে অপরের সঙ্গে। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যেতে পারে এই অনুষ্ঠানটি।

তবে বিচারকের আসনে কাদের দেখতে পাওয়া যাবে সেটা এখনও জানা যায়নি। তবে পুরনোদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে দেখতে চাইছেন দর্শকরা। থাকবেন আগের সিজনের বেশ কিছু সদস্য এবং মেন্টর। সকলের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ভাইফোঁটা করতে ভালো লাগে না', ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ ইন্দ্রানী হালদারের

পরিচালকের কথায়, বর্তমানে যে কোনও অনুষ্ঠানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই নিয়ম মেনে চলাটাও আগামী দিনে কঠিন হয়ে যাবে। ক্রিয়েটিভ টিমের ওপর চাপ থাকবে অনেকটাই, তবে সব মিলিয়ে এত বছর পর যখন অনুষ্ঠানটি ফিরছে সেটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে বলেই আশাবাদী পরিচালক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks