...
...
Next Story

'বিশ্বাসই হচ্ছে না ও নেই...', কার মৃত্যুতে এমন পোস্ট করলেন মিশমি?

টলিউড থেকে বলিউড, সর্বত্র কাজ করে নিজের আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন অভিনেত্রী মিশমি দাস।খুব সম্প্রতি তিনি যোগ দিয়েছেন ‘পরশুরাম’ ধারাবাহিকের হিন্দি রিমেকে। কিন্তু এত আনন্দের মধ্যেও অভিনেত্রীর জীবনে ঘটে গেল এমন একটি ঘটনা যা তিনি কল্পনাও করতে পারেননি।

Published on: Mar 19, 2026, 15:37:56 IST
Advertisement

টলিউড থেকে বলিউড, সব ইন্ড্রাস্ট্রিতে কাজ করে নিজের আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন অভিনেত্রী মিশমি দাস। পজিটিভ চরিত্র হোক অথবা নেগেটিভ, মিশমি সব সময় সব চরিত্রেই সেরা। খুব সম্প্রতি তিনি যোগ দিয়েছেন ‘পরশুরাম’ ধারাবাহিকের হিন্দি রিমেকে। কিন্তু এত আনন্দের মধ্যেও অভিনেত্রীর জীবনে ঘটে গেল এমন একটি ঘটনা যা তিনি কল্পনাও করতে পারেননি।

'বিশ্বাসই হচ্ছে না ও নেই...', কার মৃত্যুতে এমন পোস্ট করলেন মিশমি?
'বিশ্বাসই হচ্ছে না ও নেই...', কার মৃত্যুতে এমন পোস্ট করলেন মিশমি?

বাড়ির পোষ্য, সে কুকুর হোক অথবা বিড়াল এমনকি যদি পাখিও হয় তাকে বাড়ির সদস্যের মতোই দেখা হয়। খুব স্বাভাবিকভাবেই তাই বাড়ির পোষ্যর মৃত্যুর শোক কোনও অংশে কম হয় না। ব্যতিক্রম হয়নি অভিনেত্রীর ক্ষেত্রেও।

আরও পড়ুন: 'আর্টিস্টের সঙ্ঘবদ্ধ হওয়ার সময়...', 'এরাও মানুষ' বিতর্কে জীতুর পাশে সুদীপা

খুব আদরের ব্লুকে হারিয়ে তাই ভীষণভাবে মর্মাহত মিশমি। তবে আদর করে তাকে ‘ব্লু বার্ড’ ডাকা হলেও সে কিন্তু কোনও পাখি নয়, সে হল অভিনেত্রীর আদরের বিড়াল। সেই ছোট্ট ‘নীল পাখি’র সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

ছবি শেয়ার করে মিশমি লেখেন, ‘আমার ছোট্ট ব্লু পাখিটা মা পৃথিবীর কোলে চলে গেল। এই লেখাটা লেখার সময় বিশ্বাসই হচ্ছে না ও নেই। আমি চিরকালই কুকুর ভালোবাসি। ব্লু আমার জীবনে প্রথমে এসেছিল অল্প সময়ের জন্য, কিন্তু পরে দেখা গেল ওই আমাকে পুরোপুরি বেছে নিয়েছে।’

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অভিনেত্রীর কাছে স্নোয়ী আর মোমো, এই দুই কুকুর আছে। বোঝাই যাচ্ছে, অনেকদিন ধরেই মিশমি একজন পেট প্যারেন্ট। কিন্তু শুধুমাত্র ভালোবাসার জোরে একজন কুকুরপ্রেমী মানুষ যে বিড়ালপ্রেমী মানুষে পরিণত হয়ে যান, তার প্রকৃষ্ট উদাহরণ মিশমি নিজেই।

আরও পড়ুন: কাজের ফাঁকেই চলছে ড্যাডি টাইম! নডিকে নিয়ে শ্যুটিং ফ্লোরে এলেন পরম, জোরকদমে চলছে কাজও

উল্লেখ্য, ‘মিস্টার এন্ড মিসেস পরশুরাম’ ধারাবাহিকে মিশমির চরিত্রের নাম নন্দিনী দীক্ষিত। এই ধারাবাহিকে পরশুরামের শ্যালিকার চরিত্রে অভিনয় করছেন তিনি, যিনি পেশায় একজন আইনজীবী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe