কাজের ফাঁকেই চলছে ড্যাডি টাইম! নডিকে নিয়ে শ্যুটিং ফ্লোরে এলেন পরম, জোরকদমে চলছে কাজও

পরমব্রত চট্টোপাধ্যায়, এই মুহূর্তে শুধুমাত্র একজন পরিচালক বা অভিনেতা নন, তিনি একজন বাবাও। একজন দায়িত্বশীল বাবাও বলা চলে। স্ত্রীর গর্ভাবস্থার সময় থেকেই তিনি কিছু সময় নিজেকে সরিয়ে রেখেছিলেন কাছ থেকে, যাতে পিয়াকে সময় দিতে পারেন।

Updated on: Mar 17, 2026, 23:42:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পরমব্রত চট্টোপাধ্যায়, এই মুহূর্তে শুধুমাত্র একজন পরিচালক বা অভিনেতা নন, তিনি একজন বাবাও। একজন দায়িত্বশীল বাবাও বলা চলে। স্ত্রীর গর্ভাবস্থার সময় থেকেই তিনি কিছু সময় নিজেকে সরিয়ে রেখেছিলেন কাজ থেকে, যাতে পিয়াকে সময় দিতে পারেন।

নডিকে নিয়ে শ্যুটিং ফ্লোরে পরম
নডিকে নিয়ে শ্যুটিং ফ্লোরে পরম

ছেলের জন্মের পরেও স্ত্রীর পাশে সবসময় থাকার চেষ্টা করেছেন পরম। কাজের ফাঁকে চেষ্টা করেন সবটুকু সময় পরিবারকে দেওয়ার। সুযোগ পেলেই সময় কাটান খুদেকে নিয়ে।

আরও পড়ুন: ‘অভিমান’-এর সেটে কাটা হল দুটি জন্মদিনের কেক, একটি যিশুর, অন্যটি?

তবে এবার একেবারে ছেলেকে নিয়ে শুটিং ফ্লোরে চলে এলেন পরমব্রত। কাজের সঙ্গে সঙ্গে সামলালেন বাবার দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘ব্রিং ইউর বয় টু ওয়ার্ক ডে।’ অর্থাৎ কাজের জায়গায় সন্তানকে নিয়ে আসার দিন।

পরমব্রত যে দুটি ছবি পোস্ট করেছেন সেটাও কিন্তু ভীষণ মিষ্টি। দুটি ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে কাজ করতে করতেই ছেলে সামলাতে ব্যস্ত অভিনেতা। অন্যদিকে খুদেও কিন্তু বাধ্য ছেলের মতো চুপটি করে দেখছে বাবার কাজ।

একদিকে যেমন একটি লাল গেঞ্জি এবং সাদা হাফ প্যান্ট পরে কোলে ছেলে নিয়ে কাজ করছেন ‘ফ্যামিলি ম্যান’ পরম, অন্যদিকে ছোট্ট খুদেও কিন্তু বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে স্ক্রিনের দিকে, যাতে একটুও ভুল না হয়! ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দেন দুজনকেই।

পিয়া এই ছবির কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাই ম্যানস’। এছাড়াও বহু মানুষ ভালোবাসার ইমোজি দিয়ে নিজেদের ভালোবাসা জানিয়েছেন অভিনেতাকে এবং ছোট্ট খুদেকে। তবে কেউ কেউ আবার লিখেছেন, এখনই স্ক্রিনের সামনে এতটুকু শিশুর আসা উচিত নয়।

আরও পড়ুন: এক দিনেই বন্ধ টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশনের কাজ, 'আমি ক্ষমাপ্রার্থী...', বললেন দেব

প্রসঙ্গত, সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকা সত্ত্বেও এই বছর টিকিট পাননি পরমব্রত চট্টোপাধ্যায়। টিকিট পাননি ইমন চক্রবর্তীও। খবর ছিল টালিগঞ্জ থেকে ভোটে দাঁড়াতে পারেন পরম, কিন্তু প্রার্থী ঘোষণার সময় ঘোষণা হল অরূপ বিশ্বাসের নাম।

এছাড়া আগের বছরের মতো ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। সোনারপুর দক্ষিণ থেকে টিকিট পেয়েছেন লাভলী মৈত্র। তবে উত্তরপাড়ার বিধায়ক আসন থেকে সরিয়ে দেওয়া হল কাঞ্চন মল্লিককে। উত্তরপাড়া থেকে টিকিট পেয়েছেন কল্যান বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।