...
...
Next Story

Mithun Chakraborty: প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ মিঠুন, বহরমপুরে রোড শো সম্পন্ন হল অভিনেতা ছাড়াই

Mithun Chakraborty: মুর্শিদাবাদের বহরম বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে একটি বিশাল বড় রোড শোয়ের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই রোড শো চলাকালীন আচমকাল অসুস্থ হয়ে পড়েন মিঠুন।

Published on: Apr 16, 2026, 18:47:40 IST
Advertisement

Mithun Chakraborty: এই মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দল ব্যস্ত প্রচারের কাজে। আজ অর্থাৎ ১৬ এপ্রিল তেমনি প্রচার চলছিল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বহরম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে একটি বিশাল বড় রোড শোয়ের আয়োজন করা হয়েছিল, যেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ মিঠুন
প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ মিঠুন

খবর অনুযায়ী, রোড শো চলাকালীন আচমকাল অসুস্থ হয়ে পড়েন মিঠুন। তড়িঘড়ি কর্মসূচির মধ্যেই তাঁকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয় বিশ্রামের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর মিঠুনকে ছাড়াই এগিয়ে যায় বিজেপির মিছিল।

আরও পড়ুন: হাজার বছরের অভিশাপ মোচন হবে এবার! রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বহরমপুর গান্ধী কলোনী সার্কিট হাউজের সামনে থেকে যে বিশাল বড় রোড শো শুরু হয়েছিল, সেখানে সামিল হয়েছিলেন বিজেপি নেতা মিঠুন। তবে নতুন বাজার এলাকায় মিছিল পৌঁছানোর পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিশ্রামের জন্য সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, খুব সম্ভবত অতিরিক্ত গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সাময়িক বিশ্রামের পর তিনি কলকাতার দিকে রওনা হয়ে যান। মিঠুনকে ছাড়াই সুব্রত মিত্র এবং দলের বাকি সদস্যরা খাগড়া চৌরাস্তার দিকে রওনা হন।

প্রসঙ্গত, বহরমপুরে বিজেপি প্রার্থী সুব্রত মিত্র লড়াই করবেন কংগ্রেসের অধীর চৌধুরী এবং তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। সুব্রতবাবুর হয়েই বৃহস্পতিবার প্রচারে বেরিয়েছিলেন মিঠুন, যেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe