...
...
Next Story

‘এবার মিঠুনদার সঙ্গে বিক্রম’, নন্দিতার ঘোষণায় ‘বহুরূপী ৩’ নিয়ে শুরু জল্পনা-কল্পনা

‘বহুরূপী’ ছবি যখন মুক্তি পায় তখন দর্শকদের একটাই অনুরোধ ছিল, এই ছবির যেন দ্বিতীয় পর্ব আনা হয়। বিক্রমের অসাধারণ বুদ্ধি এতটাই মুগ্ধ করেছিল সকলকে, প্রত্যেকে চেয়েছিল বিক্রম প্রামানিককে আবার ডাকু হিসাবে বড় পর্দায় দেখতে।

Published on: Oct 27, 2026, 14:50:04 IST
Advertisement

‘বহুরূপী’ ছবি যখন মুক্তি পায় তখন দর্শকদের একটাই অনুরোধ ছিল, এই ছবির যেন দ্বিতীয় পর্ব আনা হয়। বিক্রমের অসাধারণ বুদ্ধি এতটাই মুগ্ধ করেছিল সকলকে, প্রত্যেকে চেয়েছিল বিক্রম প্রামানিককে আবার ডাকু হিসাবে বড় পর্দায় দেখতে। দর্শকদের কথা মেনে এই বছর দুর্গাপুজো উপলক্ষে ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ সকলকে উপহার দিয়েছেন নন্দিতা ও শিবপ্রসাদ।

‘এবার মিঠুনদার সঙ্গে বিক্রম’, নন্দিতার ঘোষণায় ‘বহুরূপী ৩’ নিয়ে শুরু কৌতুহল
‘এবার মিঠুনদার সঙ্গে বিক্রম’, নন্দিতার ঘোষণায় ‘বহুরূপী ৩’ নিয়ে শুরু কৌতুহল

কিন্তু উপহারের পর্ব বোধহয় এখানেই শেষ হয়নি। ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবির একেবারে শেষে দেখানো হয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিক্রম প্রামানিকের একটি কথোপকথন। খুব স্বাভাবিক তাই সকলের মনে হয়েছে, এই গল্পের শেষ হয়নি এখনো। আগামী দিনেও বহুরূপীর আরও একটি পর্ব দর্শকদের উপহার দেবেন পরিচালকদ্বয়।

আরও পড়ুন: পুজো মিটতেই বড় খবর, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উইঙ্কল-টুইঙ্কল’

হলে বসে দর্শকরা যখন ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করছেন ঠিক তখনই সকলকে চমকে দিয়ে বড় ঘোষণা করলেন নন্দিতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, হল ভর্তি দর্শকদের সামনে নন্দিতা বলছেন, ‘আসছে বছর আবার হবে। এবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিক্রম প্রামাণিক।’

এ তো মেঘ না চাইতেই জল! দর্শকদের উন্মাদনা হওয়াটাই খুব স্বাভাবিক। তবে পরিচালক এও জানিয়েছেন এখনই আগামী ছবি নিয়ে পরিকল্পনা করেননি তাঁরা। ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবি সবেমাত্র মুক্তি পেয়েছে। কিছুদিন যাক তারপর এই নিয়ে আলোচনা করবেন সকলে। ভিডিয়োয় কথাটা হয়তো তিনি বলেছেন ঠিকই কিন্তু আপাতত এই বিষয় নিয়ে পরিকল্পনা কিছু তৈরি হয়নি বলেই জানান নন্দিতা।

আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নন্দিতা আরও বলেন, ‘বহুরূপী ছবির দুই বছর পর বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু মুক্তি পেয়েছে। একটা ছবি তৈরি করতে গেলে অনেক পরিকল্পনা করতে হয়। এত তাড়াতাড়ি কিছু বলা মুশকিল। তবে তৃতীয় ভাগ মুক্তি পেলেও মিঠুনদা থাকবেন কিনা সেটাও এখন নিশ্চিত নয়। মিঠুনদাকে এই গল্পে আমরা রাখব না অন্য কোনও গল্পে রাখব সেটা নিয়েও চিন্তাভাবনা করিনি আমরা।’

তবে গত আগস্ট মাসে সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন শিবপ্রসাদ, যেখানে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে জানান বহু বছরের ইচ্ছে ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাঁরা। তবে এই যাত্রা এখানেই সীমিত থাকবে নাকি আগামী দিনেও অন্য কোনও সিনেমার মাধ্যমে এগিয়ে যাবে সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks