মিঠুন চক্রবর্তী, যিনি শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। একেবারে সাধারণ জীবন থেকে আজ তিনি সুপারস্টার। মিঠুনের জীবন নিয়ে অনায়াসে তৈরি করে ফেলা যায় আস্ত একটি ছবি। তিনি কখনো সবার প্রিয় মহাগুরু কখনো আবার রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার মিঠুন চক্রবর্তীকে একটি বড় সম্মান দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

আগামী মাসেই বর্ধমান বিশ্ববিদ্যালয় ৪০ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই ডি লিট সম্মানে সম্মানিত করা হবে মিঠুন চক্রবর্তীকে। আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি, ওই মঞ্চেই মহাগুরু হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।
আরও পড়ুন: 'এটা বিগ বসের বাড়ি পর্যন্ত থাক', সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?
এই খবরটিতে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। তবে শুধুমাত্র সিনেমা জগত থেকে নয়, বিজ্ঞান জগতের বিশিষ্ট দুই মানুষকে সন্মান তুলে দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। অধ্যাপক জি পার্থ সারথি এবং অধ্যাপক ভূপেন্দ্রনাথ গোস্বামী ওই মঞ্চেই পাবেন ডি লিট সম্মান।
প্রসঙ্গত, ২০২৪ সালের পদ্মভূষণ পুরস্কারের সম্মানিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ওই একই বছর দাদাহাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন তিনি। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নতুন সম্মানে সম্মানিত হতে চলেছেন মহাগুরু।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে নামবেন দেব, বড়দিনে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’
{{/usCountry}}আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে নামবেন দেব, বড়দিনে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’
{{/usCountry}}উল্লেখ্য, এই মুহূর্তে রাজনীতি নিয়েই ভীষণ ব্যস্ত মিঠুন চক্রবর্তী। তবে খুব সম্প্রতি ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ ছবির একেবারে শেষ ভাগে অভিনয় করতে দেখা গিয়েছে মিঠুনকে। মনে করা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে খুব সম্ভবত অভিনয় করতে দেখতে পাওয়া যাবে তাঁকে, যদিও আপাতত এই খবরটিতে শিলমোহর দেননি অভিনেতা বা পরিচালক কেউই।