...
...
Next Story

'জনপ্রিয় হওয়ার থাকলে পার্সোনাল চ্যাট দেখাতাম...', রাহুলকে নিয়ে এবার অকপট মৌমিতা

গত দুদিন ধরে আচমকাই একটি ভিডিও ঘিরে উত্তাল হয়েছে নেট পাড়া। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে মৌমিতা পণ্ডিতের সঙ্গে বাইকে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Published on: Aug 22, 2026, 21:31:12 IST
Advertisement

গত দুদিন ধরে আচমকাই একটি ভিডিও ঘিরে উত্তাল হয়েছে নেটপাড়া। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে মৌমিতা পণ্ডিতের সঙ্গে বাইকে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একে অপরকে আবিরও মাখিয়ে দিচ্ছেন তাঁরা। ভিডিওটি ভাইরাল হতেই ইন্ডাস্ট্রির একাংশ মৌমিতা পণ্ডিতকে নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। সুদীপ্তা চক্রবর্তী থেকে শুরু করে মানসী সিনহা, মৌমিতাকে এক হাত নিয়েছেন রাহুলের কাছের মানুষরা। কিন্তু এবার ভাইরাল হওয়া ভিডিও এবং রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৌমিতা পণ্ডিত।

রাহুলকে নিয়ে এবার অকপট মৌমিতা
রাহুলকে নিয়ে এবার অকপট মৌমিতা

আনকাট উপালি অর্থাৎ উপালি মুখোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকার রাহুলের সঙ্গে সম্পর্ক এবং ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কথা বলেন মৌমিতা। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, তিনি কাউকে বা কোথাও এই ভিডিও পোস্ট করেননি। তিনি নিজের হোয়াটসঅ্যাপে এই ভিডিও পোস্ট করেছিলেন কিন্তু সেখান থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তিনি নিজেকে জনপ্রিয় করার উদ্দেশ্যে মোটেই এই কাজ করেননি। যদি কেউ এই কথা মনে করে থাকে তাহলে সত্যি তাঁর কিছুই করার নেই।

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

মৌমিতার কথায়, একটি বিষয় যার অর্ধেক জেনে কথা বলা হচ্ছে, বাকি অর্ধেক কেউ শুনছে না। অনেকে আবার এও ভাবছেন যে আমি এডিট করে এই ভিডিও তৈরি করেছি। তাহলে তো আমাকে পার্সোনাল চ্যাট খুলে দেখাতে হয় কিন্তু সেটা তো আমি করব না। আমার যথেষ্ট কাজ আছে, আমি কাউকে ছোট করার জন্য তার মুখ এডিট করে ভিডিও তৈরি করব না নিশ্চয়ই।

আরও পড়ুন: 'মেরুদন্ড হোক শক্ত, লড়াইটা কঠিন...', অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

রাহুলের মৃত্যুর পর কেন মৌমিতা সামনে আসেননি কেনই বা সকলের সঙ্গে পথে নামেননি, জিজ্ঞাসা করায় মৌমিতা বলেন, সকলে জানে আমি তখন কোথায় ছিলাম। আর যারা পথে নেমেছিল তারা কি পরবর্তীকালে দেখেছে রাহুলের মায়ের কি কষ্ট হয়েছে? কতটা কষ্টের মধ্যে গিয়েছে ওরা? আমি হয়তো সেই সময় এই ভিডিও নিজের হোয়াটসঅ্যাপে পোস্ট করতে পারতাম কিন্তু করিনি। এখন আমার মনে হচ্ছে এতটা দেরি করে কেন করলাম। আগে করলে হয়তো এত কথা হতো না।

সবশেষে অভিনেত্রীর বক্তব্য, এই মুহূর্তে অনেকেই তাঁকে অপয়া বলে মনে করছেন বা অনেকেই তাঁকে থার্ড জেন্ডার বলেও কটাক্ষ করছেন। কিন্তু সেই সবকিছুতেই পাত্তা দিতে নারাজ মৌমিতা। তাঁর একাই বক্তব্য, ভাইরাল হয়ে যদি কাজ পাওয়ার থাকত তাহলে তিনি অনেক আগেই এই কাজ করতেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks