আপত্তি সত্ত্বেও বারবার ছবি তোলা হল মৌনীর, রেগে গিয়ে কী বললেন অভিনেত্রী?

পাপারাজ্জিদের অত্যাচারে অতিষ্ঠ বলি সেলেবরা। কখনো জারিন খান কখনো আবার সোনাক্ষী সিনহা, বারবার সাবধান করা সত্ত্বেও কিছুতেই থামছেন না ছবিশিকারীরা। এবার ঠিক তেমনি একটি ঘটনা ঘটে গেল মৌনী রায়ের সঙ্গে।

Published on: Jul 15, 2026, 15:30:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাপারাজ্জিদের অত্যাচারে অতিষ্ঠ বলি সেলেবরা। কখনও জারিন খান, কখনও আবার সোনাক্ষী সিনহা, বারবার সাবধান করা সত্ত্বেও কিছুতেই থামছেন না ছবিশিকারীরা। এবার ঠিক তেমনি একটি ঘটনা ঘটে গেল মৌনী রায়ের সঙ্গে।

আপত্তি সত্ত্বেও বারবার ছবি তোলা হল মৌনীর
আপত্তি সত্ত্বেও বারবার ছবি তোলা হল মৌনীর

কী ঘটেছে?

ছবি শিকারীদের সামনে তাদের ইচ্ছেমতো পোজ দেন বলিউড সেলিব্রেটিরা বিশেষ করে অভিনেত্রীরা। কিন্তু এরপরেও সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসরে বারবার ঢুকে যাওয়ার চেষ্টা করেন আলোকচিত্রীরা, যার ফলে অস্বস্তিতে পড়েন তাঁরা। এবার তেমনই একটি ঘটনা ঘটলো মৌনী রায়ের সঙ্গে।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

মঙ্গলবার রাতে অর্জুন বিজলানি, অনুশা ডান্ডিকরের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বেরোচ্ছিলেন মৌনী রায়। রেস্তোরাঁর বাইরে এসে বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করার পর যখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী, তখনই তাকে ঘিরে ধরেন ছবি শিকারীরা। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতেই বিরক্ত হয়ে যান তিনি। বারবার বারণ করেন ছবি তুলতে।

কিন্তু অভিনেত্রী সেই আপত্তিকে বিন্দুমাত্র পাত্তা দেন না ছবি শিকারীরা। পর পর ছবি তুলেই যান। এরপরই মেজাজ হারিয়ে মৌনী বলেন, বন্ধ করুন। প্রথমে তিনি না রেগে গিয়ে ভালোভাবেই বলেন কিন্তু তারপর সেই আপত্তিতে যখন কাজ হয় না তখন চড়া গলায় কথা বলতে হয় তাঁকে।

মৌনীর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই অভিনেত্রীর সঙ্গে একমত হয়েছেন। কখনো সামনে থেকে ছবি তোলা কখনো আবার পিছন থেকে ছবি তোলা, বারবার আপত্তি করা সত্ত্বেও ছবি শিকারীদের এমন ব্যবহার একেবারেই ভালো নয় বলেই দাবি নেট পাড়ার বাসিন্দাদের।

মৌনী রায় সম্পর্কে আরও তথ্য

কাজের দিক থেকে, মৌনীকে শেষবার বরুণ ধাওয়ানের 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবিতে দেখা গিয়েছিল। ছবিটিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুর এবং এটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছিল।

আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

মৌনী 'আব হোগা হিসাব' ওয়েব সিরিজেও অভিনয় করেছেন, যেখানে আরও ছিলেন সঞ্জয় কাপুর , শাহীর শেখ, অবিনাশ মিশ্র, নিমরিত কৌর আহলুওয়ালিয়া, হরমন সিংহা এবং আশীমা বরদান। তাকে সঞ্জয় দত্ত, সানি সিং এবং পালক তিওয়ারির সাথে ২০২৫ সালের 'দ্য ভূতনি' ছবিতেও দেখা গিয়েছিল।

কাজের পাশাপাশি নায়িকা সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে রয়েছেন। মে মাসে, মৌনি এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার নিশ্চিত করেছেন যে চার বছরের দাম্পত্য জীবনের পর তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন। এই জুটি ২০১৮ সালে প্রেম শুরু করেন এবং ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।