‘মৃগয়া’ ছবির অসামান্য সকলের পর যখন এই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তখন থেকেই সিনেমাটি নিয়ে একটা আলাদাই উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। প্রথম পর্বের বেশিরভাগ তারকাই উপস্থিত নন এই দ্বিতীয় পর্বে তবে দুটি পর্বেই থাকবেন ঋত্বিক চক্রবর্তী।

তবে ‘মৃগয়া ১.৫’ যে বড় পর্দায় মুক্তি পাবে না, এ কথা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। অভিরূপ ঘোষ পরিচালিত এই ছবিটি আসবে জি ফাইভ বাংলা ডিজিটাল প্লাটফর্মে। ঘরে বসেই এবার দর্শকরা দেখতে পাবেন ঋত্বিকের অসামান্য অ্যাকশন একেবারে আলাদা মোড়কে।
আরও পড়ুন: অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের
জি ফাইভ বাংলার তরফ থেকে ছবির টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি ঘোষণা করে দেওয়া হলো ছবি মুক্তির তারিখ। সিনেমাটি আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। এই ছবিতে শুধু ঋত্বিক নন, প্রথমবার অ্যাকশান মোডে ধরা দিতে চলেছেন কৌশানি মুখোপাধ্যায়। তিনিও এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।
ঋত্বিক আর কৌশানি ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন অর্পণ ঘোষাল, মীর আফসার আলি। এই ছবিতে শ্রেয়াংশী চরিত্রে অভিনয় করবেন অনন্যা ভট্টাচার্য, যার অপহরণকে ঘিরেই তৈরি গোটা গল্প। অপহরণের পেছনে কে বা কারা রয়েছে সেটাই জানা যাবে এই থ্রিলার অ্যাকশন সিনেমায়।
ছবির টিজারে যেটুকু দেখা গিয়েছে সেটুকুতেই বোঝা যাচ্ছে যে আদ্যপ্রান্ত এটি একটি অ্যাকশন মুভি। সঙ্গে বাড়তি পাওনা ঋত্বিকের অসামান্য ডায়লগ ডেলিভারি। অপরাধীকে মোমো খেতে দিয়ে ‘কাঞ্চনজঙ্ঘা মিশিয়ে দার্জিলিং খা’, এমন একাধিক দুর্দান্ত ডায়লগ শোনা যাবে এই ছবিতে।
{{/usCountry}}ছবির টিজারে যেটুকু দেখা গিয়েছে সেটুকুতেই বোঝা যাচ্ছে যে আদ্যপ্রান্ত এটি একটি অ্যাকশন মুভি। সঙ্গে বাড়তি পাওনা ঋত্বিকের অসামান্য ডায়লগ ডেলিভারি। অপরাধীকে মোমো খেতে দিয়ে ‘কাঞ্চনজঙ্ঘা মিশিয়ে দার্জিলিং খা’, এমন একাধিক দুর্দান্ত ডায়লগ শোনা যাবে এই ছবিতে।
{{/usCountry}}আরও পড়ুন: ফের একসঙ্গে পায়েল- ঋষভ, তন্ত্রসাধনার কোন গল্প বলবেন তাঁরা?
ছবির টিজার প্রকাশ্যে আসার পর অনেকেই জানান যে এই ছবিটি বড় পর্দায় এলে হয়তো ভালো হতো। কেন বড় পর্দায় সিনেমাটিকে নিয়ে আসা হলো না, তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। তবে যেখানেই মুক্তি পাকনা কেন এমন একটি অসাধারণ ছবির জন্য যে সকলে অপেক্ষা করে রয়েছেন সেটাও জানিয়েছেন দর্শকম মহল। তবে বিক্রমের এবং সৌরভের সেই যুগলবন্দী থাকলে হয়তো আরো কিছুটা ভালো হতো, মত দর্শকদের।