সুরক্ষিত নন বলিউড তারকারা, কোন বিধি নিষেধ জারি করে সকলকে সতর্ক করল মুম্বই পুলিশ?

সুরক্ষিত নেই কোনও বলিউড তারকা। গত কিছু মাসে যেভাবে একের পর এক হুমকি চিঠি ও ফোন আসছে তাতে ভীষণ উদ্বিগ্ন তারকাদের একাংশ। সব থেকে বড় ব্যাপার, প্রকাশ্য দিবালাকে যেভাবে টাইগার শ্রফের উপর হামলা করা হলো, তাতে বলিউডের হেভিওয়েট তারকাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Published on: Nov 10, 2026, 20:30:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সুরক্ষিত নেই কোনও বলিউড তারকা। গত কিছু মাসে যেভাবে একের পর এক হুমকি চিঠি ও ফোন আসছে তাতে ভীষণ উদ্বিগ্ন তারকাদের একাংশ। সব থেকে বড় ব্যাপার, প্রকাশ্য দিবালাকে যেভাবে টাইগার শ্রফের উপর হামলা করা হলো, তাতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সলমন খান, বলিউডের হেভিওয়েট তারকাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কোন বিধি নিষেধ জারি করল মুম্বই পুলিশ?
কোন বিধি নিষেধ জারি করল মুম্বই পুলিশ?

এমন অবস্থায় বলিউডের সমস্ত তারকাকে সতর্ক করে একটি বিধি নিষেধ জারি করলে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের এক উর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, বলিউডের তারকাদের জন্য একটি বিশেষ নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত প্রত্যেককে বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে। জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে পুরোপুরি। যেখানে বড় ধরনের অনুষ্ঠান বা অতিরিক্ত জনসমাগম থাকবে সেখানে ভক্তদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলিউড তারকাদের।

আরও পড়ুন: 'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দত্ত, আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর কাপুরের মতো তারকারা। এই তারকাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে রেইকি করেছে দুষ্কৃতীরা। এমনকি স্থানীয়দের সঙ্গে কথা বলে তারকাদের ওপর নজরও রাখা হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে হুমকির চিঠি বা ফোন আছে সেটা নিছকই মজা করার জন্য নয়।

গত ৪ নভেম্বর আয়ুষ্মান খুরানাকে একটি অডিও বার্তা পাঠান অনিল পণ্ডিত, লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। আয়ুষ্মানের উদ্দেশ্যে অনিল বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন ধরেননি। আমরা শুধু একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনাকে, দয়া করে ফোন ধরুন, কথা বলুন। কিন্তু যদি এমন আচরণ বজায় রাখেন তাহলে কিন্তু টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছিল আপনার ক্ষেত্রেও তাই ঘটবে। চন্ডিগড়ে আপনি কোথায় থাকেন সেই সব তথ্য আমাদের কাছে আছে। আমরা কিন্তু কথা বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম। আপনি যদি পুলিশের কাছে যান তাহলে আমাদের কোন সমস্যা নেই। যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে কতদিন রক্ষা করতে পারবে?'

আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?

এর আগে, আয়ুষ্মান খুরানা এবং তুষার কাপুর সহ বিভিন্ন বলিউড তারকাদের হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। বৈভব মিশ্র নামে অভিযুক্ত ব্যক্তি একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বুধবার বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, তিনি লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সেজে সবাইকে হুমকি দিয়ে অডিও বার্তা পাঠাচ্ছিলেন।