Mumtaz Sorcar: সরকারের পালাবদলের পর গত ১৫ বছর ধরে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম লেখালেন জাদুকর কন্যা মুমতাজ। পাপিয়া অধিকারীর পাশে দাঁড়িয়ে তিনি জোর গলায় বললেন, বছরের পর বছর তাঁকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে রাখা হয়েছিল। এবার তিনিও বিচারের আশায় রয়েছেন।

বুধবার শহরের টেকনিশিয়ানদের অভিযোগ শোনার জন্য টালিগঞ্জের স্টুডিওয়ে উপস্থিত হয়েছিলেন বিধায়ক পাপিয়া অধিকারী। সেখানে অনেকে নিজেদের অসুবিধার কথা জানান। অনেকের কাজ বন্ধ হয়ে গিয়েছে বিগত কিছু বছরে, তাঁরাও যাতে আবার কাজ শুরু করতে পারেন সেই আশ্বাস দেন পাপিয়া।
আরও পড়ুন: সোহমকে প্রাণনাশের হুমকি দিলেন প্রযোজক, কী নিয়ে শুরু বাক-বিতণ্ডা?
এই দিন পাপিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মুমতাজকে। অতীতের কথা স্মরণ করে মুমতাজ বলেন, ‘আমি মঞ্চে দাঁড়িয়ে আছি বলে আমার কোনও কষ্ট নেই এটা কিন্তু নয়। এক সময় আমাকেও এখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়েছিল। কাজ পারলেও আমাকে কাজ দেওয়া হয়নি। ২০০৫ সাল থেকে আমি কাজ শুরু করেছিলাম এটা ২০২৬, শেষ কয়েক বছর আমাকে একটা কাজও দেওয়া হয়নি।’
এরপর মুমতাজ বলেন, ‘পাপিয়াদি সবটা জানে। দয়া করে ভুল গুলো ভ্যানিশ করে দাও। আমি আশা রাখব আগামী দিনে যেন সবাই কাজ পায়। কাউকে যেন সরিয়ে না দেওয়া হয়।'
{{/usCountry}}এরপর মুমতাজ বলেন, ‘পাপিয়াদি সবটা জানে। দয়া করে ভুল গুলো ভ্যানিশ করে দাও। আমি আশা রাখব আগামী দিনে যেন সবাই কাজ পায়। কাউকে যেন সরিয়ে না দেওয়া হয়।'
{{/usCountry}}আরও পড়ুন: বিয়ের আগেই নিচ্ছেন বাবা সবার ট্রেনিং! অঙ্কুশের কোলে বসে থাকা খুদের পরিচয় কী?
প্রসঙ্গত, পিসি সরকার জুনিয়র ২০১৪ সালে বিজেপিতে যোগদান করে নির্বাচনে লড়েছিলেন। যদিও তিনি জয়লাভ করেননি। তবে জাদুকরের বিজেপিতে যোগদান করার ফলে এই যে মুমতাজের ক্যারিয়ারে এই ব্যাপক প্রভাব পড়েছিল কিনা সেটা স্পষ্টভাবে মুমতাজ না বললেও অভিনেত্রীর কথায় তেমনি আভাস মিলেছে।