Munmun Sen: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। নারী কেন্দ্রিক এই ছবিতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন মুনমুন সেনের বড় কন্যা রাইমা সেন। উইন্ডোজ প্রোডাকশনের অধীনে এই প্রথম কাজ রাইমার। মেয়ের অভিনীত সিনেমা দেখতে ছবির প্রিমিয়ারে এসেছিলেন মুনমুন সেন। ছবি দেখে অভিনেত্রী এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরিচালককে দিলেন এক বিশেষ উপহার।

সম্প্রতি শিবপ্রসাদ একটি হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হাতে লেখা চিঠি পাওয়ার আনন্দই আলাদা। মুনমুন সেনের কাছ থেকে পেলাম ফুল পিসি এডওয়ার্ড সিনেমা দেখে ওনার প্রতিক্রিয়া। সবার সঙ্গে ভাগ করে নিলাম।’ ছবির সঙ্গে মুনমুন সেনের হাতে লেখা সেই চিঠির ছবিও শেয়ার করেন শিবপ্রসাদ।
আরও পড়ুন: অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়
চিঠিতে ওপরে বড় বড় করে লেখা, শিবুদা, ডিরেক্টর অফ ফুলপিসি ও এডওয়ার্ড। নিচে নন্দিতা এবং জিনিয়াকে ধন্যবাদ জানিয়েছেন মুনমুন সেন এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। ছবির জন্য শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তিনি। পাশে এবং নিচে সুন্দর করে ছবিও এঁকে দিয়েছেন অভিনেত্রী।
ফুল পিসি ও এডওয়ার্ড প্রসঙ্গে
'ফুলপিসি ও এডওয়ার্ড’ সিনেমার গল্প কোনও স্বৈরাচারী রাজা অথবা জমিদারের জীবনকে ঘিরে তৈরি হওয়া একটি রহস্যময় গল্প। রাজা অথবা জমিদার নিজের শক্তির বহিঃপ্রকাশ করেন নারীদের উপর অত্যাচার করে। অর্জুন চক্রবর্তী ওরফে সেই স্বৈরাচারী রাজার স্ত্রী শুধু একজন নয় একাধিক। একদিকে যেমন রাইমা ওরফে ‘অদিতি’র ওপর করা হয় অত্যাচার তেমন অন্যদিকে সবকিছু সহ্য করেও চুপ করে থাকে ‘রাজলক্ষ্মী’ কনীনিকা। এই সবকিছুর মধ্যেই নতুন বউ হয়ে প্রাসাদে আসে ‘বিনীতা’ অর্থাৎ শ্যামৌপ্তি মুদলি।
আরও পড়ুন: আইনি বিপাকে শিলাজিৎ, কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?
তবে রাজার অত্যাচার শুধু ঘরের মধ্যেই সীমিত তা কিন্তু নয়, অনন্যা চট্টোপাধ্যায় ওরফে ‘পুতলি বাই’-এর ওপরেও সে সমানে করতে থাকে অত্যাচার। এত অরাজকতার মধ্যেই ঘটে যায় এক মৃত্যু। মারা যায় সেই রাজা, যাকে ঘিরে ঘনীভূত হতে থাকে রহস্য। এই রহস্যের সমাধানই করবে ‘ফুল পিসি’ ওরফে সোহিনী সেনগুপ্ত। সঙ্গ দিয়েছে এডওয়ার্ড। ছবিতে আরও এক জমিদারের চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। বাড়ির বয়জ্যেষ্ঠার চরিত্রে অনামিকা সাহা। অন্যান্য চরিত্রে ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে।